1. admin@dainiksomoybela.com : Admin :
আওয়ামী লীগ ভারতের দালাল, বিএনপির জন্ম আধিপত্যবিরোধী সংগ্রামে: আব্দুস সালাম - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

আওয়ামী লীগ ভারতের দালাল, বিএনপির জন্ম আধিপত্যবিরোধী সংগ্রামে: আব্দুস সালাম

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আব্দুস সালাম বলেছেন, “দেশ এখন দুইভাগে বিভক্ত, একদিকে আওয়ামী লীগ, অন্যদিকে বিএনপি। আওয়ামী লীগ ভারতের দালাল। আর বিএনপির জন্মই হয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের জন্য।”

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

আব্দুস সালাম বলেন, যখন শেখ মুজিব গণতন্ত্র ও স্বাধীনতা খেয়ে ফেলছিলেন, তখনই জিয়াউর রহমানের আবির্ভাব হয়েছিল। পরে তিনি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন এবং স্বাধীনতাকে রক্ষা করেছেন।

তিনি অভিযোগ করে বলেন, আজকে একটি দল বিএনপি ও আওয়ামী লীগকে একসাথে মিলাতে চায়। অথচ আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা লড়াই করেছেন, জেলে গেছেন, অনেকে পঙ্গু হয়েছেন, অনেকেই প্রাণ দিয়েছেন। অথচ বিএনপি কখনো আওয়ামী লীগের সাথে জোট বা আন্দোলনে যায়নি।

ডাকসু-জাকসুর সাম্প্রতিক নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আওয়ামী লীগপন্থী ছাত্র সংগঠন আগে থেকেই সেখানে আধিপত্য বিস্তার করে রেখেছিল। তাই এসব নির্বাচনে তাদের জয় নিয়ে বড়াই করার কিছু নেই।

কিশোরগঞ্জ প্রসঙ্গে আব্দুস সালাম অভিযোগ করেন, শেখ হাসিনা কিশোরগঞ্জকে দ্বিতীয় গোপালগঞ্জ বানানোর চেষ্টা করেছিলেন। ওসি, ডিসি থেকে শুরু করে সরকারি কর্মকর্তাদের বাছাই করে দায়িত্ব দেওয়া হতো, যাতে বিরোধীরা আন্দোলন-সংগ্রাম করতে না পারে।

এদিকে, লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সকল নেতা-কর্মীকে যে কোন মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে কোন ষড়যন্ত্র সফল হতে পারবে না। জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার পালিয়ে গেলেও অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। তাই একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জনের বিকল্প নেই।

তিনি আরও বলেন, আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন। এরই মধ্যে বিভিন্ন আলামত দেখা যাচ্ছে। আমরা বিশ্বাস করি দেশের সকল শ্রেণী-পেশার মানুষ বিএনপির সঙ্গে আছে। জনগণের রায় নিয়েই বিএনপি আগামীতে সরকার গঠন করবে। কোন ষড়যন্ত্রই বিএনপির বিজয় রুখতে পারবে না।

তারেক রহমান বলেন, জনগণই বিএনপির শক্তি। তাই জনগণের ভালবাসা ও আস্থা অর্জন করতে হবে। মানুষের দ্বারে দ্বারে গিয়ে বিএনপির ৩১ দফা তুলে ধরতে হবে এবং জনগণের চাওয়া শোনতে হবে।

সম্মেলনে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান মিল্লাত, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ওয়ারেছ আলী মানুন, আবু ওয়াহাব আকন্দসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

দীর্ঘ নয় বছর পর আয়োজিত এ সম্মেলনে জেলা, উপজেলা ও পৌর বিএনপির হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে পুরো স্টেডিয়াম উৎসবমুখর হয়ে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT