1. admin@dainiksomoybela.com : Admin :
সাদিক খান ও জোহরান মামদানি : লন্ডন ও নিউইয়র্কের দুই মুখ - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

সাদিক খান ও জোহরান মামদানি : লন্ডন ও নিউইয়র্কের দুই মুখ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

 

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ লন্ডনের মেয়র সাদিক খান ও নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি—দুজনই মুসলিম, উদারপন্থী ও অভিবাসী পরিবারের সন্তান। কিন্তু তাদের রাজনৈতিক পথচলা ও বাস্তবতা সম্পূর্ণ আলাদা। একদিকে খান যুক্তরাজ্যের লেবার পার্টির প্রতিষ্ঠিত কেন্দ্রমুখী রাজনীতিক, অন্যদিকে মামদানি যুক্তরাষ্ট্রের প্রগতিশীল বাম রাজনীতির নবীন মুখ, যিনি বার্নি স্যান্ডার্সের গণতান্ত্রিক সমাজতন্ত্রের আদর্শে অনুপ্রাণিত।

সাদিক খান জন্মেছেন লন্ডনের এক শ্রমজীবী পাকিস্তানি পরিবারে। বাসচালকের পুত্র, সাত ভাইবোনের সঙ্গে পাবলিক হাউজিংয়ে বেড়ে ওঠা সেই শিশু পরে তিন মেয়াদে লন্ডনের মেয়র হয়ে উঠেছেন। তার রাজনীতির মূল ভিত্তি—সাশ্রয়ী আবাসন, গণপরিবহন ও পরিবেশবান্ধব নগরনীতি।

অন্যদিকে ৩৪ বছর বয়সী জোহরান মামদানি জন্মেছেন উগান্ডায়, শৈশবে অভিবাসী হয়ে এসেছেন নিউইয়র্কে। তার বাবা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা। পরিবার শিক্ষিত ও মধ্যবিত্ত, আর্থিকভাবে তুলনামূলক সচ্ছল। সেই প্রেক্ষাপট থেকেই মামদানি নির্মাণ করেছেন তার সমাজতান্ত্রিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি—নিউইয়র্কের মেয়র নির্বাচনে তার মূল প্রতিশ্রুতি ‘অ্যাফোর্ডেবিলিটি’, অর্থাৎ সবার নাগালে থাকা জীবনযাপন।

দুই নেতা একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ডানপন্থী রাজনীতির টার্গেটে পরিণত হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প একদিকে সাদিক খানকে বলেছেন ‘stone cold loser’, অন্যদিকে মামদানিকে ‘pure communist’। ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন তাদের আখ্যা দিয়েছেন ‘red-green alliance’-এর সদস্য হিসেবে—যেখানে লাল মানে বাম রাজনীতি, আর সবুজ মানে ইসলাম।

এই আক্রমণ কেবল রাজনৈতিক নয়, ব্যক্তিগত নিরাপত্তাকেও প্রভাবিত করেছে—দুজনকেই বাড়াতে হয়েছে নিরাপত্তা-ব্যবস্থা।

গাজা যুদ্ধের প্রশ্নে দুজনের অবস্থানও আলাদা বাস্তবতার প্রতিফলন। লন্ডনে জনমতের চাপে সাদিক খান প্রকাশ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির আহ্বান জানিয়েছেন এবং ইসরায়েলের অভিযানকে বলেছেন ‘genocide’।

নিউইয়র্কে মামদানির অবস্থান আরও সূক্ষ্ম—তিনি শুরু থেকেই যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিলেও ইসরায়েলি দিক থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। রিপাবলিকান নেতারা তাকে ‘জিহাদিস্ট’ বলে আখ্যা দিয়েছেন, যা মামদানির প্রচার টিম ‘বর্ণবাদী ও ইসলামভীতিপূর্ণ’ বলে নিন্দা করেছে।

লন্ডনের ১৫ শতাংশ জনগণ মুসলিম, নিউইয়র্কে মুসলিম জনসংখ্যা মাত্র ৬ শতাংশ, আর ইহুদি জনগোষ্ঠী সেখানে দ্বিগুণেরও বেশি। তাই দুই শহরের ভোট-রাজনীতির বাস্তবতাও ভিন্ন।

খান লন্ডনে মুসলিম পরিচয়কে সামঞ্জস্যপূর্ণভাবে উপস্থাপন করেছেন—ঈদ উদযাপনে অংশ নেন, কিন্তু মেয়র হিসেবে দায়িত্ব নেন খ্রিষ্টান ক্যাথেড্রালে। তিনি LGBTQ অধিকার ও সমলিঙ্গ বিবাহের পক্ষে ভোট দিয়েছেন।

অন্যদিকে মামদানি তরুণ ভোটার, প্রগতিশীল নারী ও অভিবাসী সম্প্রদায়ের এক যৌথ প্ল্যাটফর্ম গড়েছেন—যা নিউইয়র্কের বাম রাজনীতিকে নতুন প্রাণ দিয়েছেন।

সাদিক খানকে ডানপন্থী দল ‘লন্ডনের অপরাধ বৃদ্ধির’ জন্য দায়ী করেছে, কিন্তু তিনি তথ্য দিয়ে দেখিয়েছেন—সহিংস অপরাধ বরং কমেছে।

মামদানিকে তার প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু ক্যুমো পর্যন্ত পরোক্ষভাবে সন্দেহ করেছেন। তবু মামদানি থেমে যাননি; তার ভাষায়, ‘ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র এক রাজনৈতিক অন্ধকারে ঢুকে পড়েছিল, এখন সেই অন্ধকার থেকে বেরোনোর সময়।’

যদি মামদানি নিউইয়র্কের মেয়র নির্বাচিত হন, তবে বিশ্বের দুই বৃহত্তম নগর—লন্ডন ও নিউইয়র্ক—নেতৃত্ব দেবে মুসলিম, উদারপন্থী দুই রাজনীতিক। ভিন্ন অভিজ্ঞতা সত্ত্বেও তারা একই প্রতীক—বহুসাংস্কৃতিক নগর জীবনের সম্ভাবনা ও ডানপন্থী রাজনীতির বিরুদ্ধে মানবিক প্রতিরোধের মুখ।

সাদিক খান লন্ডনের অভিজ্ঞতায় জানেন, বৈচিত্র্যই শক্তি। আর জোহরান মামদানি প্রমাণ করছেন, সেই বৈচিত্র্যকে রক্ষা করাই প্রগতিশীল রাজনীতির মূল চ্যালেঞ্জ। সৌজন্যে : নিউইয়র্ক টাইমস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT