1. admin@dainiksomoybela.com : Admin :
শ্রীপুুরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

শ্রীপুুরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

আশরাফুল আলম সরকার
বিশেষ প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে ইসকন মিথ্যাচার ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীপুর উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ শফিকুল ইসলাম, ,শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শাজাহান ফকির, বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়া
গাজীপুর জেলা বিএনপির সহ সভাপতি হুমায়ূন কবির সরকার

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাষ্টার, শ্রীপুর উপজেলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আহসান কবির, খোকন প্রধান, সহ পৌর ও ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। তারা ভারতের সকল ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রস্তুত। শেখ হাসিনা ভারতে বসে ইসকনের মাধ্যমে বাংলাদেশে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করছে।

আমরা একাত্তরের মুক্তিযুদ্ধ করেছি, ৯০-এর স্বৈরাচারের বিদায় দিয়েছি এবং জুলাই-আগস্ট আন্দোলনে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতন করেছি। আমরা ভারতকে ভয় পাই না। সকল জাতীয়তাবাদ শক্তি ও ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভারতের আগরতলায় বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো ও হাইকমিশনে হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT