
আশরাফুল আলম সরকার
গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বিকেল ৩টায় শ্রীপুরের মিজানুর রহমান খান ডিগ্রি মহিলা কলেজ মিলনায়তনে শ্রীপুর পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক জনাব আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার এক অবিস্মরণীয় নাম। দেশের ক্রান্তিলগ্নে তিনি নেতৃত্ব দিয়ে জাতিকে নতুন দিকনির্দেশনা দিয়েছিলেন। তাঁর আদর্শ, দেশপ্রেম ও কর্মময় জীবন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন বেপারী যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবির। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, উন্নয়ন ভাবনা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ঐতিহাসিক ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা মাওলানা এস.এম রুহুল আমিন, শ্রীপুর পৌর বিএনপি, পৌর বিভিন্ন ইউনিটের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন ব্যাপারী।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া
মাগফিরাত কামনা করেন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা মাওলানা এস.এম রুহুল আমিন।
এসময় শ্রীপুর পৌর বিএনপি, যুবদল,মহিলাদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, জাসাস,কৃষক দল, মৎস্যজীবিদল,তাঁতীদল, সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Leave a Reply