1. admin@dainiksomoybela.com : Admin :
শ্রীপুরে ‘জেদ্দা সিটি’ একক আবাসন মেলার উদ্বোধন। আশরাফুল আলম সরকার বিশেষ প্রতিনিধিঃ - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

শ্রীপুরে ‘জেদ্দা সিটি’ একক আবাসন মেলার উদ্বোধন। আশরাফুল আলম সরকার বিশেষ প্রতিনিধিঃ

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

 

আশরাফুল আলম সরকার
বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তার একটি অভিজাত রেস্টুরেন্টে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘জেদ্দা সিটি’ একক আবাসন মেলার শুভ উদ্বোধন করেছে জেদ্দা হাউজিং লিমিটেড। গতকাল শুক্রবার সন্ধ্যায় আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মেলাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে আবাসন খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, বিচারপতি ও বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেদ্দা হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া।

বিশেষ অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সাবেক মহাপরিচালক এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল আবুল হোসেন (অব.)।

বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার সাবেক সচিব ও ল্যান্ডিং অ্যাড্রেস লিমিটেডের চেয়ারম্যান মেজর মোজাম্মেল হোসেন (অব.)। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহাসচিব এস এম সাইফুর রেজা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আর কে ধর এবং পরিকল্পনা সম্পাদক মো. হেমায়েত হোসেন।

বক্তারা তাঁদের বক্তব্যে আধুনিক, পরিকল্পিত ও নিরাপদ আবাসন ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

মেলায় ‘বিশেষ আকর্ষণ’ হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ট্রেইনার মো. শমশের আলী হেলাল, পাবলিক স্পিকার ও ইউটিউবার শাখাওয়াত উল্যাহ শান্ত এবং ডিজিটাল মার্কেটার জান্নাতুল ফেরদৌস।

জেদ্দা হাউজিং লিমিটেড সূত্রে জানা যায়, মাওনা চৌরাস্তা এলাকার যানজট ও আবাসন সংকট বিবেচনায় নিয়ে সাশ্রয়ী মূল্যে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন পরিকল্পিত আবাসন নিশ্চিত করতেই ‘জেদ্দা সিটি’ প্রকল্প ও এই আবাসন মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলাকালীন জেদ্দা সিটির প্লট বুকিংয়ে বিশেষ ছাড় ও আকর্ষণীয় সুবিধা প্রদান করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT