1. admin@dainiksomoybela.com : Admin :
মাইকে চাঁদাবাজির ঘোষণা যুবদল নেতার, লাল কাপড় বেঁধে অস্ত্রের মহড়া - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

মাইকে চাঁদাবাজির ঘোষণা যুবদল নেতার, লাল কাপড় বেঁধে অস্ত্রের মহড়া

  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

আশরাফুল আলম সরকার

বিশেষ প্রতিনিধি

শ্রীপুরে মাইকে ঘোষণা দিয়ে যুবদল নেতার চাঁদাবাজি। মাথায় লাল কাপড় বাঁধা, হাতে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে গাজীপুরের শ্রীপুরে যুবদল নেতার নেতৃত্বে মহড়ার ঘটনা ঘটেছে। মহড়ার পরপরই প্রকাশ্যে বাজারে অস্ত্রের মুখে দোকানিদের জিম্মি করে টাকাপয়সা লুটপাট করে নেয় অস্ত্রধারীরা। আজ শনিবার উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজারে এ ঘটনা ঘটে।

মুহূর্তে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে শুরু হয় সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নিয়ে। দ্রুত সময়ের মধ্যে এসব চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জনসাধারণের।

অভিযুক্ত যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু (৩৫), উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নূরু ব্যাপারীর ছেলে। তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্যসচিব।

১ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিও থেকে শোনা যায়, ‘জাহাঙ্গীর ভাইয়ের অ্যাকশন–ডাইরেক্ট অ্যাকশন। বিসমিল্লাহির রহমানির প্রিয় দোকানদার ভাইয়ের আমি জেল থেকে এসে ঘোষণা দিয়েছিলাম যে এমসি বাজারটাকে আমি আমার নিজস্ব লোক ও আপনাদের সহযোগিতার সুন্দরভাবে পরিচালনা করব। কিন্তু কিছু মানুষের জন্য আমি পারি নাই। আজকে আমি লোকজন নিয়ে বাজারে এসেছি। আপনাদের সঙ্গে সম্পর্ক করতে এবং আপনাদের সহযোগিতা করতে। আজকের পর থেকে আমি জাহাঙ্গীর যত দিন পর্যন্ত বেঁচে থাকি, তত দিনে পর্যন্ত আমার নিয়ন্ত্রণে চলবে এমসি বাজার এবং আপনাদের দয়া করে বলছি, এখন এই মুহূর্তে আমার লোকজন খাজনা ওঠানো শুরু করবে। কেউ বাধা দিবেন না। বাধা দিলে ভয়াবহ পরিণতি হবে। অনেক খেসারত দিতে হবে। কে বাজার ইজারা নিল কি না, সেটা আমার জানার বিষয় না। তাই কেউ বাধা দিবেন না। আমাদের কাজ আমাদের করতে দেন। এখনই আমার লোকজন টাকা ওঠানো শুরু করবে।’ এ সময় তাঁর চারপাশে শতাধিক যুবক লাল কাপড় পরে ছিলেন। হাতে রয়েছে ধারালো দেশীয় অস্ত্র রাম দা।

জানতে চাইলে বাজারের কাঁচামাল ব্যবসায়ী শহীদ মিয়া বলেন, ‘বেচাকেনা চলছিল। হঠাৎ করে জাহাঙ্গীর লাল কাপড় পরে এসে হোটেলের সামনে দলবলসহ বক্তব্য দেয়। এর কিছুক্ষণ পর লম্বা রাম দায়ের ভয় দেখিয়ে টাকাপয়সা ছিনিয়ে নেয়।’

সুরুজ আলী নামে আরেক দোকানি বলেন, ‘রাম দায়ের ভয় দেখিয়ে বেশ কিছু লোক লাল কাপড় পরে এসে লুটপাট করে নেয়। অনেকেই দোকান ফেলে পালিয়ে যায়। ভয়ে অনেকেই টাকাপয়সা দিয়ে জীবন রক্ষা করে।’

সবিজ রহমান নামে আরেকজন বলেন, ‘এমনভাবে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা জীবনে প্রথম দেখলাম। ঘণ্টাব্যাপী অস্ত্রের মহড়া দিল পুলিশ কই? আমাদের মতো গরিব মানুষের শেষ সম্বল লুটপাট করে করে নিল।’

মাজহারুল ইসলাম বলেন, ‘এত বড় বড় রাম দা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ি। বেশির ভাগ দোকানদার মালামাল, টাকাপয়সা ফেলে পালিয়ে যায়। যারা দোকানে ছিল তাদের গলায় রাম দা তাক করে ভয় দেখিয়ে সব টাকাপয়সা লুটপাট করে নেয়।’

এ বিষয়ে শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ দৈনিক সময়বেলা পত্রিকাকে বলেন, ‘জাহাঙ্গীর আলম পিন্টু উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। সশস্ত্র মহড়ার বিষয়টি আমার জানা নেই। দল এগুলো সমর্থন করে না, আমরাও করব না।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘এমসি বাজার এলাকায় কিছু দুষ্কৃতকারী বাজারে প্রকাশ্যে চাঁদাবাজি করছে। দোকানদারদের ভয়ভীতি হুমকি দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি অবগত হয়েছে। পুলিশের কয়েকটি টিম তাদের গ্রেপ্তার করতে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT