1. admin@dainiksomoybela.com : Admin :
মন্ডলের ওপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

মন্ডলের ওপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

 

 

আশরাফুল আলম সরকার বিশেষ প্রতিনিধি

দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার সাহসী সাংবাদিক সুজন মন্ডল-এর বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের শ্রীপুর। সোমবার (৯ মার্চ) সকালে শ্রীপুর মডেল থানার সামনে সাংবাদিকদের উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, এই মামলা গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা।

সকাল থেকেই শ্রীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকরা থানার সামনে জড়ো হতে থাকেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সত্য সংবাদ প্রকাশের জেরেই একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সাংবাদিক সুজন মন্ডলকে হয়রানি করতে এই ভিত্তিহীন মামলা দায়ের করেছে।

প্রতিবাদ সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন শ্রীপুরের সাংবাদিক অঙ্গনের শীর্ষ নেতৃবৃন্দ। বক্তব্য দেন শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আশরাফুল আলম সরকার, এবং শ্রীপুর থানা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সোহাগ প্রধান। এছাড়াও শ্রীপুর সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ, বিভিন্ন মানবাধিকার কর্মী ও স্থানীয় সংবাদকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

এসময় দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল্লাহ আল মামুন মানববন্ধনে উপস্থিত থেকে সাংবাদিক সুজন মন্ডলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান এবং সাংবাদিকদের চলমান আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেন।

বক্তব্যে টিপু সুলতান বলেন, “সুজন মন্ডল একজন পেশাদার ও সাহসী সাংবাদিক। তার বিরুদ্ধে মামলা দেওয়া মানে স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”

জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আশরাফুল আলম সরকার বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ভয় দেখিয়ে সত্যকে চাপা দেওয়া যাবে না। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হয়রানি বন্ধের দাবি জানাচ্ছি।”

অন্যদিকে সোহাগ প্রধান বলেন, “শ্রীপুরের সাংবাদিক সমাজ আজ ঐক্যবদ্ধ। সুজন মন্ডলের ওপর এই অন্যায় আমরা মেনে নেব না। দ্রুত মামলাটি প্রত্যাহার করে তাকে হয়রানিমুক্ত করতে হবে।”

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সুজন মন্ডলের বিরুদ্ধে দায়ের করা ‘গায়েবি’ মামলার কার্যক্রম স্থগিত না করলে উপজেলার সকল সাংবাদিক সংগঠন একযোগে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে। মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন।

মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা সমস্বরে স্লোগান দেন—
“সাংবাদিক হয়রানি সইবে না আর শ্রীপুর”,
“মিথ্যা মামলা প্রত্যাহার করো, করতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT