1. admin@dainiksomoybela.com : Admin :
বৃদ্ধ মাতাকে বাড়ী থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগে ছেলে আটক।  - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

বৃদ্ধ মাতাকে বাড়ী থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগে ছেলে আটক। 

  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

 

 

মো. আরফান আলী :

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে বৃদ্ধ মাকে ভরণ-পোষণ না দেওয়া, মারধর, বাড়ী থেকে তাড়িয়ে দেওয়া এবং গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে।

 

এ ঘটনায় ছেলে মাহমুদুল কাদির (৩৪) ও তার স্ত্রীকে আসামী করে থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী মা কামরুন নাহার। এজাহার সূত্রে জানা যায়, মামলায় আসামী করা হয়েছে ভেলাতৈর ভদ্রপাড়া গ্রামের মৃত মৌলাবকসের ছেলে মাহমুদুল কাদির এবং তাঁর স্ত্রীকে।

তিনি একধারে কবি সাহিত্য পরিষদের সদস্য বটে।

 

ভূক্তভোগী মায়ের অভিযোগ, বৃদ্ধ বয়সে তিনি শারীরিক ও আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন। ছেলে দীর্ঘদিন ধরে তার ভরণ-পোষণ ও দৈনন্দিন প্রয়োজনীয় খরচ বহন করেন না।

 

এজাহারে সেই ভূক্তভোগী মা আরও অভিযোগ করেছেন, বিভিন্ন তুচ্ছ বিষয় নিয়ে ছেলে ও পুত্র বধূ প্রায়ই তাকে গালিগালাজ ও মারধর করতেন। প্রতিবাদ করলে ভয়ভীতি ও হুমকি দেওয়া হতো। এমনকি এর আগে দুইবার তাকে বাড়ী থেকে তাড়িয়ে দেওয়া হয়। বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসার জন্য আত্মীয়-স্বজন ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয় নি।

 

ঘটনার দিন গত ১২ আগস্ট দুপুর আনুমানিক ২টার দিকে ভুক্তভোগী মা তাঁর মেয়ের বাড়ী থেকে নিজের বাড়ীতে গেলে আসামীরা তাকে বাড়ীতে প্রবেশে বাধা দেন বলে অভিযোগ করা হয়। এ সময় তাকে গালিগালাজের পাশাপাশি কাপড়-চোপড় ও আসবাবপত্র বের করে দেওয়ার কথা বলা হয়। এসময় ওই ভূক্তভোগী মা প্রতিবাদ করলে আসামীরা তাকে ধাক্কাধাক্কি ও মারধর করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে ১ নম্বর আসামী তাঁর ছেলে মাহমুদুল কাদির দুই হাত দিয়ে তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ করেন। পরে একটি বাঁশের লাঠি দিয়ে মাথার ডান পাশে কানের কাছে আঘাত করে গুরুতর জখম করা হয় বলেও এজাহারে দাবি করা হয়েছে।

 

মারধরের ঘটনায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা সেই ভুক্তভোগী মাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক জানান, মা কামরুন নাহার বাদী হয়ে তাঁর ছেলে ও পুত্রবধূর নামে থানায় একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় ছেলেকে গত বৃহস্পতিবার রাতেই গ্রেফতার হয়। শুক্রবার(২১ আগস্ট) দুপুরে পুলিশের মাধ্যমে ঠাকূরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT