1. admin@dainiksomoybela.com : Admin :
প্রাথমিকে উপজেলা ভিত্তিক সকল শূন্য পদ পূরণের মাধ্যমে পূনরায় ফলাফল প্রকাশের দাবী - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

প্রাথমিকে উপজেলা ভিত্তিক সকল শূন্য পদ পূরণের মাধ্যমে পূনরায় ফলাফল প্রকাশের দাবী –

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

আরিফুজ্জামান (সাগর)

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩ এর তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় গত ৩১শে অক্টোবর, ২০২৪। এতে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তিন পার্বত্য জেলা ছাড়া বাকি ২১ টি জেলায় ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এরমধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪৬ হাজার ১৯৯ জন এবং চূড়ান্ত নিয়োগ পান ৬ হাজার ৫৩১ জন। এক্ষেত্রে ৩৯ হাজার ৬৬৮ জন প্রার্থী বঞ্চিত হয়।

সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে সাধারণত ১টি শুন্যপদের বিপরীতে ৩ জন কিংবা ৪ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হয়। সেক্ষেত্রে তৃতীয় ধাপের নিয়োগের ক্ষেত্রে শূন্যপদ থাকা সত্ত্বেও ১টি শুন্যপদের বিপরীতে গড় অনুপাত ৭.০৭ হারে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। অর্থাৎ প্রতি ৭ জনে ১ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রথম ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৩৩৭ জন ও চূড়ান্ত নিয়োগ পায় ২ হাজার ৪৯৭ জন। চূড়ান্ত ফলাফলে তাদের গড় অনুপাত ছিল ৩.৭৪ । অর্থাৎ প্রায় প্রতি ৪ জনে ১ জন কে নিয়োগ দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২০ হাজার ৬৪৭ জন ও চূড়ান্ত নিয়োগ পায় ৫ হাজার ৪৫৬ জন। চূড়ান্ত ফলাফলে তাদের গড় অনুপাত ছিল ৩.৭৮ । অর্থাৎ প্রায় প্রতি ৪ জনে ১ জন কে নিয়োগ দেওয়া হয়েছে।

কিন্তু তৃতীয় ধাপের বিভিন্ন জেলা এবং উপজেলা ভিত্তিক গড় অনুপাতের আকাশ পাতাল ভিন্নতা দেখা যায়। ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ২৯৪৩ জন। আর চূড়ান্তভাবে মনোনীত করা হয় মাত্র ২৫৪ জন। যার গড় অনুপাত ছিলো ১১.৫৯। অর্থাৎ প্রায় প্রতি ১২ জনে ১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আবার ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ জেলায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ১০৫৩ জন। কিন্তু চূড়ান্তভাবে মনোনীত করা হয় ২২২ জনকে। যার গড় অনুপাত ছিল ৪.৭৪ জন। অর্থাৎ প্রায় প্রতি ৫ জনে ১ জন কে নিয়োগ দেওয়া হয়েছে। ফরিদপুর জেলায় প্রতি ১০ জনে ১ জন। গাজীপুর জেলায় প্রতি ৯ জনে ১ জন। এছাড়াও মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, নরসিংদী, ব্রাহ্মনবাড়িয়া, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় প্রতি ৮ জনে ১ জন এবং কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কিশোরগঞ্জ, নারায়নগঞ্জ জেলায় প্রতি ৭ জনে ১ জন। আবার কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলাতে ১২ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ১২ জন প্রার্থীকেই চূড়ান্তভাবে মনোনীত করা হয়।

উল্লেখ্য, প্রাথমিক সহকারী নিয়োগ ২০২৩ সার্কুলারের ১০ নাম্বার বিধিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, উপজেলা ভিত্তিক সকল শূন্যপদ পূরণ করা হবে এবং চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের মেধাক্রম অনুসারে নিয়োগ প্রদান করা হবে। গত ২ ডিসেম্বর ২০২৪, জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে সংশ্লিষ্টদের কাছে প্রেরিত চিঠিতে সকল মন্ত্রণালয়/বিভাগ, অধীন দপ্তর/সংস্থা এবং মাঠ পর্যায়ের অফিসগুলোতে অনুমোদিত সকল শূন্য পদ পূরণের ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করা হয়। আর সেটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জন্যও প্রযোজ্য।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩ এর তৃতীয় ধাপের নিয়োগ টি বর্তমানে আইনি জটিলতার মধ্যে রয়েছে। যা শুনানি শেষে আদালতের রায়ের অপেক্ষায় আছে। আগামী ৬ ফেব্রুয়ারী ২০২৫, আইনগত ভাবে চূড়ান্ত নিষ্পত্তির সম্ভাবনা রয়েছে। তাই আমাদের ৩৯ হাজার ৬৬৮ জন সুবিধাবঞ্চিত প্রার্থীদের দাবী আইনগত জটিলতা অতিদ্রুত সমাধান করে সকল উপজেলার সকল শূন্যপদ পূরণ করে পূনরায় ফলাফল প্রকাশ করে বৈষম্য দূর করা হোক। এবং আমাদের কে বেকারত্ব থেকে মুক্তি দিয়ে; শিক্ষকতার মতো মহান পেশায় যুক্ত হওয়ার সুযোগ দেওয়া হোক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT