1. admin@dainiksomoybela.com : Admin :
পর্তুগালে অ্যাডভোকেট মনজিল মোরশেদকে সংবর্ধনা - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

পর্তুগালে অ্যাডভোকেট মনজিল মোরশেদকে সংবর্ধনা

  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন হিউম্যান রাইটস এডভোকেট মনজিল মোরসেদ ।হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (HRPB)-এর প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরশেদ এর পর্তুগাল আগমনকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করেছে ।এ উপলক্ষে প্রবাসী সংগঠন কাজা দো বাংলাদেশ এর উদ্যোগে লিসবনে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান।খবর আইবিএননিউজ ।

গত মঙ্গলবার (২ অক্টোবর) রাত ১০টায় রাজধানী লিসবনের দিজাজ রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজা দো বাংলাদেশের সভাপতি রনি হোসাইন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্স ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজা দো বাংলাদেশের প্রধান উপদেষ্টা রানা তাসলিম উদ্দীন, আব্দুল হাকিম মিনহাজ, মাসুম আহমদ, ইকবাল আহমদ কাঞ্চন, হাফিজ আল আসাদ, শাহিন সাঈদ, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রনি মোহাম্মদ, ডাল্টন জহির, জামিল আকবর শামীম, জামাল আহমদ, শামিম আহমদ ,আশরাফ আহমদসহ প্রবাসী সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, অ্যাডভোকেট মনজিল মোরশেদ দীর্ঘদিন ধরে বাংলাদেশে জনস্বার্থমূলক মামলা, পরিবেশ রক্ষা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখে আসছেন। বিশেষ করে নদী, খাল, পাহাড়, বনভূমি ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় তার নিরলস সংগ্রাম দেশ-বিদেশে প্রশংসিত। প্রবাসীরা আশা প্রকাশ করেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের অধিকার রক্ষা ও সমস্যার সমাধানেও তিনি কার্যকর ভূমিকা রাখবেন।

অ্যাডভোকেট মনজিল মোরশেদ তার সংক্ষিপ্ত বক্তব্যে প্রবাসীদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান এবং বলেন,“প্রবাসীরা দেশের রেমিট্যান্স নির্ভর অর্থনীতিকে সচল রাখছেন। দেশের বাইরে থেকেও তারা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। প্রবাসীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

”তিনি আরও যোগ করেন, বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অবদানকে রাষ্ট্রকে মূল্যায়ন করতে হবে এবং প্রবাসীদের সমস্যাগুলো নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।অনুষ্ঠান শেষে কাজা দো বাংলাদেশ ও উপস্থিত প্রবাসীরা একযোগে প্রবাসী সমাজকে আরও সুসংগঠিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ ও প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।সভা শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয় ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT