1. admin@dainiksomoybela.com : Admin :
নিউইয়র্কে শাহ নেওয়াজ গ্রুপের ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

নিউইয়র্কে শাহ নেওয়াজ গ্রুপের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

প্রতিবছরের ন্যায় এবারও নিউইয়র্কে”র শাহ নেওয়াজ গ্রুপ কমিউনিটির মানুষের জন্য ইফতার মাহফিলের আয়োজন করে। গত ৫ মার্চ ২০২৬ বৃহস্পতিবার নিউইয়র্কে”র উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে বিপুল সংখ্যক রোজাদার এবং মুলধারার রাজনীতিবিদগন অংশ নেন। খবর আইবিএননিউজ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান, গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট, সাপ্তাহিক আজকাল সম্পাদক এবং লায়ন্স ডিস্ট্রিক্ট ২জ-২০ এর সেকেন্ড ভাইস গভর্নর শাহ নেওয়াজ ও আজকালের ব্যবস্থাপনা সম্পাদক আমেনা নেওয়াজ রানু ।ইফতার মাহফিলে পুরো হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শতাধিক রোজাদার মুসল্লিকে সিট না পেয়ে দাঁড়িয়েই ইফতার করতে দেখা যায়। সবার বসার জায়গা সংকুলান না হওয়ায় শাহ নেওয়াজ এ জন্য দুঃখ প্রকাশ করেন।


মাওলানা মোঃশহীদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের পেশ ইমাম মির্জা আবু জাফর বেগ। ইফতারের আগে মহান আল্লাহর সন্তুষ্টি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মির্জা আবু জাফর বেগ। অতিথিদের উদ্দেশ্যে শাহ নেওয়াজ বলেন, পবিত্র রমজান মাস আমাদের জন্য আত্মশুদ্ধির এক বড় নেয়ামত। বাংলাদেশি কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং আমাদের প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা ও কমিউনিটির সুধীজনদের ধন্যবাদ জানাতেই আমরা প্রতিবছর এই আয়োজন করে থাকি। আপনাদের সহযোগিতায় আমাদের গ্রুপের কর্মকাণ্ড আরও এগিয়ে যাবে-এমন বিশ্বাস আমাদের রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুইন্স ব্যারো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ডস, স্টেট সিনেটর জন ল‍্যু,নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোজাম্মেল হক, অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার, নিউইয়র্কে ষ্টেট আ‍্যসেমলিম‍্যান ডেভিড ওয়েপিন,,বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দীন দেওয়ান, বাংলা ট্রাভেলসের বেলায়েত হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদেক, স্টেট অ্যাসেম্বলিম্যান পদপ্রার্থী শামসুল হক, জে মোল্লা সানী, কমিউনিটি অ্যাকটিভিস্ট ময়নুজ্জামান চৌধুরী, আহসান হাবিব, তারিকুল ইসলাম মিঠু, আব্দুর রশীদ বাবু, ইঞ্জিনিয়ার খালেক, শাহ শহিদুল হক সাঈদ,কামরুজ্জামান কামরুল ও বেলাল আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক এমপি এ লায়ন এমএম শাহীন,সাবেক এমপি মনিরুল ইসলাম মনি,জেবিবিএর সভাপতি ও লায়ন গিয়াস আহমেদ, ডাঃমাসুদুর রহমান,সাংবাদিক ও ইউটিউভ চ‍্যানেল হোষ্ট রতন তালুকদার,রিয়েলটর লায়ন নুরুল আজিম, পীর মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী ,লায়ন আবু জুবায়ের দারা, ফাহাদ সেলাইমান,হারুন ভুইয়া, সাবেক লায়ন্স ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মাদাদি সি ও আমাদো সি, নিউইয়র্ক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন,সাংবাদিক ও লায়ন রিমন ইসলাম,এনএয়াইরিডি”র এনায়েত আলী,সাংবাদিক আবুল কাশেম,সাংবাদিক শহীদুল ইসলাম,,লায়ন রকি আলিয়ান, লায়ন এফইএমডি রকি, নাসির আলী খান পল, লায়ন গোলাম এস. হায়দার মুকুট, লায়ন অনিক রাজ, আবু বকর সিদ্দিক, জ্যামাইকা মুসলিম সেন্টারের সেক্রেটারি ফখরুল ইসলাম দেলোয়ার, টিবিএন২৪ এর এএফএম জামান, শাকিল মিয়া, লায়ন রুহুল আমিন, কাজী আজম, বাংলাদেশ সোসাইটির হাসান জিলানী, লায়ন জাহাঙ্গীর আলম জয়, লায়ন কামরুল হাসান,নাবিল ইসলাম, জ্যাকব মিল্টন, লায়ন বদরুদ্দোজা সাগর, লায়ন মশিউর রহমান মজুমদার, লায়ন মাসুদ রানা তপন, লায়ন এএসএম উদ্দিন পিন্টু, লায়ন কামরুল মজুমদার, লায়ন শাহিন ভূইয়া, জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, বাংলাদেশ সোসাইটির রিজু মোহাম্মদ এবং বিএনপি নেতা এবাদ চৌধুরী ও বাপা সাধারন সম্পাদক জামিল সারওয়ার প্রমুখ।ইফতার শেষে সবাইকে নৈশভোজে আপ‍্যায়ন করা হয় এবং সবাই উপহার দেয়া হয় ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT