1. admin@dainiksomoybela.com : Admin :
দেবীগঞ্জ পৌর এলাকায় জমির বিরোধে বন্দি জীবন; টিউবওয়েল ছাড়াই এক পরিবারের মানবেতর দিনযাপন - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

দেবীগঞ্জ পৌর এলাকায় জমির বিরোধে বন্দি জীবন; টিউবওয়েল ছাড়াই এক পরিবারের মানবেতর দিনযাপন

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

লালন সরকার,পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর এলাকায় নিজের ভিটেমাটিতে একটি টিউবওয়েল কিংবা টয়লেট বসানো যেন এখন রাজু ইসলামের কাছে স্বপ্নের মতো। জমির আইনি স্বত্ব থাকা সত্ত্বেও মামা আজিজার রহমানের বাধার মুখে পড়ে রাজুর পরিবার মানবেতর জীবনযাপন করছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সমাধান মিলছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
দেবীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া এলাকার বাসিন্দা মোঃ রাজু ইসলাম জানান, ২০১০ সালে তার মা তিন ভাইয়ের নামে সাড়ে তিন শতক জমি দান করেন। ২০১৯ সালে বাকি দুই ভাইয়ের অংশও কিনে নেন রাজু। এর পর থেকেই মামা আজিজার রহমানের সঙ্গে জমি নিয়ে বিরোধ শুরু হয়।
রাজুর অভিযোগ, তাকে তার জমি থেকে উচ্ছেদ করতে তার চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি টয়লেট ও টিউবওয়েল বসাতে গেলেই মামা ও তার লোকজন বাধা দেন এবং আক্রমণাত্মক আচরণ করেন। ফলে বাধ্য হয়ে চলতি বছরের ৯ এপ্রিল তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর অভিযোগ করেন।
গত ১৬ এপ্রিল অনুষ্ঠিত গণশুনানিতে ইউএনও রাজুর পক্ষে রায় দেন এবং তাকে জমিতে স্থাপনা গড়ার অনুমতি দেন। কিন্তু সেই রায় পাওয়ার পরও রাজু যখন টিউবওয়েল ও টয়লেট বসাতে যান, তখন আজিজার রহমান ও তার লোকজন কাজ বন্ধ করে দেন।প্রথমদিকে প্রতিবেশীদের সাহায্যে পানি ও স্যানিটেশনের ব্যবস্থা করলেও, এখন তারাও ভয়ে এগিয়ে আসছেন না। ফলে রাজুকে পরিবারসহ দুই কিলোমিটার দূরে ভাইয়ের বাসায় গিয়ে টয়লেট ব্যবহার ও পানি সংগ্রহ করতে হচ্ছে।
ভুক্তভোগী রাজুর স্ত্রী বলেন, ১৫ বছর ধরে এখানে আছি, এখানকার ভোটারও আমি। অথচ এখন আমার টয়লেট নেই, টিউবওয়েল নেই। এমনকি ঘরের চালও এক পাশ দিয়ে ভেঙে ফেলেছে। বিচার চাইতে গিয়ে এক অফিস থেকে আরেক অফিসে ঘুরছি।
ভুক্তভোগী রাজু ইসলাম বলেন, আমি এই জমির মালিক হওয়া সত্ত্বেও তারা আমাকে জমি থেকে উচ্ছেদ করতে টয়লেট-টিউবওয়েল ভাঙচুর করেছে। আমরা অসহায় হয়ে পড়েছি, মৌলিক অধিকার থেকে বঞ্চিত।না খেয়ে থাকতে পারবো কিন্তু টয়লেট-টিউবওয়েল ছাড়া এতগুলো মানুষ কীভাবে থাকবো ? আমি সবার কাছে বিচার দিছি, ইউএনওর কাছে বিচার দিছি। ইউএনও আমার পক্ষে রায় দিছে। থানায় যাচ্ছি, থানা বলতেছে এখন না পরে এইভাবে ঘুরাচ্ছে। সব দেখার পর এখন আমাকে দেখাচ্ছে হাই কোর্ট। সবার কাছে আমার আকূল আবেদন আমার কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে আমাকে টিউবওয়েল ও টয়লেট স্থাপনের সুযোগ দিন।
এদিকে সব অভিযোগ অস্বীকার করে আজিজার রহমান বলেন, আমার বোন ২০১০ সালে আমাদেরকে জমি দানপত্র করে দেয়। তার দশ বছর পর শুনি এই জমি ১০/১১ দিন আগে তার তিন নাবালক ছেলের কাছে দানপত্র করে দেয়। আমার বড় ভাগিনা ২০১৯ সালে তার ভাইদের কাছে জমি দানপত্র করে নেয়। এই জমিজমা নিয়ে আদালতে মামলা চলছে। সে যদি আদালতে রায় পায় তাহলে সে জমি নিবে। সে যে টয়লেট- টিউবওয়েলের কথা দাবি করতেছে এটা আমার ছোট ভাইয়ের। তার টিউবওয়েল এবং টয়লেটের কোন ব্যবস্থা ছিল না।
এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেন, আমি এই বিষয়ে শুনানি নিয়েছি। কাগজ পত্র দেখে জমিতে রাজু সাহেবের স্বত্ব আছে সেই বিষয়টি রায়ে স্পষ্ট করা হয়েছে। তাকে এটাও বলা হয়েছে তার স্থাপনায় সে যেকোন কিছু করতে পারবে। এই স্থাপনা নির্মাণে যদি কেউ বাঁধা দেয় তাহলে এটা ফৌজদারি বিষয়, এবিষয়ে পুলিশ পদক্ষেপ নিতে পারবে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা বলেন, রাজু ইসলাম বাড়ির সীমানা সংক্রান্ত বিষয়ে মামার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। মানবিক কারণে আমি নিজে গিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে সমাধানের পথে আনি। পরে রাজু একই অভিযোগ ইউএনও বরাবর করলে গণশুনানিতে ইউএনও মহোদয় লিখিত আদেশ দেন এবং আদালতে যাওয়ার পরামর্শ দেন। তথাপি পুলিশ বিষয়টি সতর্ক দৃষ্টিতে রেখেছে এবং রাজুকে সহযোগিতা করা হচ্ছে।
এদিকে পরিবারটির দুর্দশা দিন দিন বাড়ছে। স্থানীয়রা বিষয়টির দ্রুত সমাধান চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT