1. admin@dainiksomoybela.com : Admin :
দেবীগঞ্জে পূর্বের বিরোধের জেরে সাবেক ইউপি সদস্য মঞ্জিরুল হকের বিরুদ্ধে বৃদ্ধ লিয়াকত আলীর উপর হামলার অভিযোগ - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

দেবীগঞ্জে পূর্বের বিরোধের জেরে সাবেক ইউপি সদস্য মঞ্জিরুল হকের বিরুদ্ধে বৃদ্ধ লিয়াকত আলীর উপর হামলার অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

লালন সরকার, দেবীগঞ্জ 

জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ লিয়াকত আলীর উপর হামলার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য এ.কে.এম মঞ্জিরুল হকের বিরুদ্ধে।

শনিবার (২৬ অক্টোবর) ঘটনাটি ঘটে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৩ নং সদর ইউনিয়নের সোনাহার পূর্ব মুন্সিপাড়া এলাকায়।

হামলায় লিয়াকত আলী (৬৮) সাবেক তহশিলদার গুরুতর আহত হয়ে বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় লিয়াকত আলী বাদী হয়ে মঞ্জিরুল হককে প্রধান আসামী করে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় চারজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন- সোহাগ ইসলাম, মেসবাউর হক, শরিফুল হুদা ও নূর আমিন।

মামলার নথি ও স্থানীয়রা জানান, মঞ্জিরুল হক ও লিয়াকত আলীর মধ্যে দীর্ঘ দিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। উভয়ের পরিবারের মধ্যে এখনো দশটি মামলা চলমান রয়ছে। শনিবার বিকাল সাড়ে ৩টায় লিয়াকত আলী নিজ বাড়ির প্রধান দরজার সামনে গাছের ডালপালা পড়ে থাকায় সেগুলো পরিষ্কার করছিলেন। এই সময় তার বাড়িতে সংস্কার কাজ করছিলেন রাজমিস্ত্রীরা। সে সময় হঠাৎ করেই মঞ্জিরুল ও তার পরিবারের সদস্যরা এসে লিয়াকত আলী দেওয়াল ও প্রধান দরজা পুনঃনির্মাণ করার জন্য রাজমিস্ত্রী এনেছেন কিনা জানতে চান তার কাছে। এরপর দুইজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে লিয়াকত আলীকে একা পেয়ে তার উপর ১২-১৪ জন হামলা করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লিয়াকত আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। পরবর্তীতে দেবীগঞ্জ সেনা ক্যাম্পে বিষয়টি জানায় লিয়াকত। পরে সেনাবাহিনী অভিযান চালিয়ে চারজনকে আটক করে।

এর আগে গত ৫ আগস্ট লিয়াকত আলীর বাড়িতে ভাঙ্গচুর চালিয়ে প্রধান দরজা, বাড়ির একটি ঘরের একাংশ ও সীমানা প্রাচীরের একাংশ ভেঙ্গে ফেলে দুর্বৃত্তরা। সেই ঘটনায়ও দেবীগঞ্জ থানায় মঞ্জিরুল হককে প্রধান আসামী করে মামলা দায়ের করেন লিয়াকত আলী।

দেবীগঞ্জ থানার ওসি (অফিসার ইনচার্জ)  সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় চারজনকে গ্রেফতার করে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও অভিযুক্ত সাবেক ইউপি সদস্য মঞ্জিরুল হকের বিরুদ্ধে ভুয়া কাগজপত্র দেখিয়ে জমি দখলের একাধিক অভিযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT