1. admin@dainiksomoybela.com : Admin :
জেলা বিএনপির সদস্যের নেতৃত্বে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

জেলা বিএনপির সদস্যের নেতৃত্বে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার: মোঃ আকাশ ইসলাম :

রাজশাহীর দুর্গাপুর পৌরসভার ২ বারের সাবেক সফল মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য জননেতা জনাব মোঃ সাইদুর রহমান মন্টুর নেতৃত্বে সাংগঠনিক আলোচনা সভা শেষে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীদের উপস্থিতর মাধ্যমে গত ০৯.১২.২৪ ইং তারিখে জিয়া চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে ।পরবর্তী জিয়া চত্বরে এক পথ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য জনাব সাইদুর রহমান মন্টু, দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক হাছানুজ্জামান লাল্টু, হিন্দু সম্প্রদায়ের নেতা শ্রী উৎপল সরকার,সবেক ৭নং ওয়ার্ড কমিশনার শ্রী সুনিল সরকার সহ অনেকেই। উক্ত সভায় উপস্থিত ছিলেন যুব নেতা মোঃ শফিকুল ইসলাম আজম, মোঃ মাইনুল হক সহ অনেকেই।

জনাব সাইদুর রহমানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ৩১.০৮.২০২৪ ইং তারিখে জেলা বিএনপির পক্ষ থেকে তাঁকে শোকস করা হয় । দীর্ঘ সময় পর্যবেক্ষণের মাধ্যমে তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগের সু-স্পষ্ট প্রমাণ না থাকায় এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় গত ০৫.০৯.২০২৪ ইং তারিখে তাঁর শোকস প্রত্যাহার করেন রাজশাহী জেলা বিএনপির দায়িত্বশীল নেতারা।

এই শোকস প্রত্যাহারের মাধ্যমে দলীয় কার্যক্রমে অংশগ্রহণ ও কার্য পরিচালনাতে তাঁর বাঁধা নিষেধ থাকে না। দীর্ঘ দিন রাজনীতিতে সক্রিয় না থাকলেও তাঁর জনসমর্থন ও জনপ্রিয়তার কোন কমতি হয়নি প্রমাণ করেছেন এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে।

সাবেক মেয়র সাইদুর রহমান সাহেবর সাথে কথা বললে তিনি জানান, আমি রাজনীতিক ব্যক্তি রাজনৈতির মাঠে আমার প্রতিপক্ষ থাকবে এটাই স্বাভাবিক। নিজ দলের বা অন্য দলের যে কেউ আমার প্রতিপক্ষ হতে পারে। এতে আমি বিচলিত নয়। কিন্তু দুঃখের বিষয় আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল তার কিছুই আমার জানা ছিল না। তবে এই শোকসের মাধ্যমে অনেক ভুল সংশোধনের সুযোগ পেয়েছি। কি ছিল ভুল ? এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ২ বারের জনগণের ভোটে নির্বাচিত মেয়র ছিলাম, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমার সুনাম ক্ষুন্ন করার জন্য অনেকেই আমার নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দখলবাজি ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করেছেন। আগামীতে যেনো কোন কুচক্রী মহল এমন সুবিধা নিতে না পেরে তার জন্য ব্যবস্থা গ্রহণ করবো ।দলীয় শৃঙ্খলা অবনতি ঘটলে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে তা প্রতিহত করবো। উপজেলার আইন শৃঙ্খলা রক্ষার্থে উপজেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবো। আমি রাজনীতি করি জন কল্যাণে, জনগণ সকল ক্ষমতার উৎস এটা আমি বিশ্বাস করি ।

তিনি আরো বলেন, আমি শহীদ জিয়ার আদর্শ মেনে জনাব তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী ত্যাগী, নির্যাতিত, জেলা খাটা নেতা কর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে দলকে সুসংগঠিত করবো ইনশাআল্লাহ।

সাইদুর রহমানের শোকস প্রত্যাহার সম্পর্কে জানতে চাইলে জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ বলেন, সাইদুর রহমানের বিরুদ্ধে আনিত অভিযোগের সু-স্পষ্ট প্রমাণ না পাওয়ায় শোকস প্রত্যাহার করা হয়েছে এবং দলীয় কার্যক্রম পরিচালনায় তার আর কোন বাঁধা নিষেধ নাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT