1. admin@dainiksomoybela.com : Admin :
চুয়াডাঙ্গা পৌর ৭ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

চুয়াডাঙ্গা পৌর ৭ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ, দর্শনা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এক অসহায় গরিব পরিবারের ঘর অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই মানবিক দায়িত্ববোধ থেকে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলার ০১ আসনের এমপি প্রার্থী, বিশিষ্ট আইনজীবী ও জননেতা অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সান্ত্বনা দেন এবং আশ্বাস দেন যে জামায়াতে ইসলামী খুব অল্প সময়ের মধ্যেই তাদের বাড়িটি সম্পূর্ণরূপে পুনর্নির্মাণ করবে, ইনশাআল্লাহ।

পরবর্তীতে বাড়িটি পূর্ণ নির্মাণ সম্পন্ন হলে চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামী’র আমির অ্যাডভোকেট রুহুল আমিন ভাই, এমপি প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ভাইসহ জামায়াতের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ সেখানে পরিদর্শনে যান।

তারা নতুনভাবে নির্মিত ঘরটি ঘুরে দেখেন, ক্ষতিগ্রস্ত পরিবারটির সঙ্গে কথা বলেন এবং তাদের জন্য দোয়া করেন। এ সময় তারা উপস্থিত সকলের কাছে ওই পরিবারের কল্যাণ ও স্থায়ী পুনর্বাসনের জন্য দোয়া কামনা করেন।

জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা নেতৃত্বের এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করেছে। স্থানীয়রা বলেন, “এ ধরনের মানবিক কাজ সমাজে সত্যিকার ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT