1. admin@dainiksomoybela.com : Admin :
চাঞ্চল্যকর তোয়াজ হত্যার রহস্য উন্মোচন, হত্যাকারি গ্রেপ্তার,জেলা জুড়ে স্বস্তি - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

চাঞ্চল্যকর তোয়াজ হত্যার রহস্য উন্মোচন, হত্যাকারি গ্রেপ্তার,জেলা জুড়ে স্বস্তি

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

 

মোঃ আবু সাইদ শওকত আলী,
বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহঃ
ঝিনাইদহের বিষয়খালীর কেশবপুর গ্রামের চাঞ্চল্যকর তোয়াজ উদ্দিন শেখ হত্যায় তানভীর হাসান (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম যৌথ আভিযানিক দল। গত সোমবার দুপুরের দিকে খুলনার বাটিয়াঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও মোটিভ উন্মোচন হয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ জানিয়েছে সমকামিতার সম্পর্কের কারণেই এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে। গ্রেপ্তার তানভীর হাসান ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম ফারুক আজমের আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। তানভীর হাসান যশোর কোতয়ালী থানার কামারগণ্যা গ্রামের মোঃ আবুল কালাম আজাদের ছেলে।

গত ৩ মেপ্টেম্বর বিকালে ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিষয়খালীর কেশবপুর গ্রামের নিজ বাড়ি থেকে অর্ধগলিত হাত-পা বাধা লাশ উদ্ধার করা হয় তোয়াজ উদ্দিন শেখের। পুলিশ ঘরের তালা ভেঙে তার লাশ উদ্ধার করে রাতে। বন্ধ ঘরের দেয়ালে লেখা বার্তা দেখে হত্যার সাথে জঙ্গি বা ধর্মীয় উর্গবাদ জড়িত কিনা এমন প্রশ্ন সামনে আসে।

এই ঘটনার পরে নিহত তোয়াজ উদ্দিন শেখের বড়ো ভাই আক্কাস আলী শেখ বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করে। তোয়াজ উদ্দিন শেখ বিষয়খালী কেশবপুর গ্রামের মৃত ইরাদ আলীর ছেলে। সে ইলেইট্রিক সামগ্রীর হোলসেল ব্যবসা, এক্সপোর্ট ও ইমপোর্টের ব্যবসা করতো। তার স্ত্রী সন্তান ছিল না বাড়িতে সে একাই বসবাস করতো।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, এই হত্যা একজন মানুষ ঘটিয়েছে। তাদের মধ্যে সমকামিতার সম্পর্ক ছিল। হত্যার রাতেও মৃত তোয়াজ হত্যাকারী তানভীর হাসানের সাথে জোরপূর্বক অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়। এই ক্ষোভ থেকেই সে পাথরে একটি সিল দিয়ে তোয়াজের মাথায় আঘাত করে হত্যা করে। হত্যার মোটিভ ভিন্ন দিকে প্রভাবিত করতে সে একটি মার্কার কলম দিয়ে দেওয়ালে এমন একটি বার্তা লিখে রাখে যাতে সবার মনে হত্যায় ধর্মীয় অবমাননার কারণে তাকে হত্যা করা হয়েছে। সোমবার তাকে খুলনা থেকে গ্রেপ্তার করে আনা হয়েছে। তাকে গ্রেপ্তারের পর হত্যায় ব্যবহৃত পাথরের শিল ও দেওয়া লেখা মার্কার কলম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে আসামি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারুক আজম স্যারের সামনে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

তানভীর হাসান জবানবন্দিতে জানিয়েছে, ২০২২ সাল থেকেই তোয়াজ উদ্দিনের সাথে সম্পর্ক গড়ে ওঠে। তোয়াজ উদ্দিনের স্ত্রী সন্তান না থাকায় তার সাথে সমকামিতার সম্পর্ক গড়ে ওঠে এবং তার সাথে প্রায়ই মেলামেশা করতো। হত্যার শিকার তোয়াজ উদ্দিনের ঢাকার বাসা ও গ্রামের বাড়িতে প্রায়ই আসা-যাওয়া করতো। ১ সেপ্টেম্বর রাতেও সে তোয়াজ উদ্দিনের বাড়িতে আসে। সেদিন তার সাথে জোরপূর্বক অনৈতিক সম্পর্ক করে রাতে ঘুমিয়ে পড়লে সে পাথরের শিল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে হাতপা বেধে রেখে বাইরে থেকে ঘরে তালা লাগিয়ে এবং ঘরে থাকা টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়।

যশোরে তোয়াজ উদ্দিনের বিকাশ একাউন্ট থেকে  ৪৭৭০ টাকা উত্তোলন করে মোবাইল ফোনটি যশোর ভৈরব নদীতে ফেলে দেয়। এরপর সে খুলনাঞ্চলে আত্মগোপনে ছিল। সেখান থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঝিনাইদহ সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম যৌথ আভিযানিক দল। গত সোমবার দুপুরের দিকে খুলনার বাটিয়াঘাটা এলাকায় অভিযান চালিয়ে বিষয়খালীর কেশবপুর গ্রামের চাঞ্চল্যকর তোয়াজ উদ্দিন শেখ হত্যায় তানভীর হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও মোটিভ উন্মোচন হয়েছে বলে দাবি করেন তিনি। আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগাওে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT