1. admin@dainiksomoybela.com : Admin :
চাঁপাইনবাবগঞ্জে পর্দা নামল বিসিক উদ্যোক্তা মেলার - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

চাঁপাইনবাবগঞ্জে পর্দা নামল বিসিক উদ্যোক্তা মেলার

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জে বিসিক উদ্যোক্তা মেলায় ৩৫ লাখ ৭০ হাজার টাকার পণ্য বিক্রি হয়েছে। ৫০টি স্টলে দশদিনের মেলাটিতে খাদ্যপণ্যের পাশাপাশি বিভিন্ন সামগ্রী বিক্রি করেন উদ্যোক্তারা। শুক্রবার বিসিক উদ্যোক্তা মেলার শেষ দিনে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ বিসিকের সহকারী মহাব্যস্থাপক মো. আবু হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯ ফেব্রুয়ারি বিকেলে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের নিয়ে দশদিন ব্যাপী মেলার আয়োজন করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন-বিসিক। এতে করে উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য বিক্রির পাশাপাশি মানুষের মাঝে পরিচিত করতে পারে। এছাড়া নতুন উদ্যোক্তারা চাকরির পিছে না ছুটে নিজেনিজে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টায় ছিল এ মেলার আসল কারণ।
চাঁপাইনবাবগঞ্জ বিসিকের সহকারী মহাব্যস্থাপক মো. আবু হোসেন বলেন, ‘১০ দিনের বিসিক উদ্যোক্তা মেলায় ৩৫ লাখ ৭০ হাজার টাকার পণ্য বিক্রি হয়েছে। এরমধ্যে অনলাইনে ও অফআইনে উদ্যোক্তারা অগ্রীম অর্ডার পেয়েছেন ৮ লাখ ২০ হাজার টাকার। উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করে সন্তোষ প্রকাশ করেছেন। এই বছর মেলায় আমরা উদ্যোক্তা, ক্রেতা ও উদ্যোক্তা হতে আগ্রহীদের কাছ থেকে ভাল সারা পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘১৯ ফেব্রুয়ারি থেকে শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা মেলার আয়োজন করি। এই মেলায় পাটজাত, চামড়াজাত পণ্য, পোশাক, ডিজাইন ও ফ্যাশনওয়্যার, হ্যান্ডিক্রাফটস্, মৃৎশিল্প, কসমেটিক্স, গৃহস্থালী পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য এবং অন্যান্য সেক্টরের স্বদেশী পণ্যের সমাহার ঘটে। শুক্রবার রাতে মেলা সমাপ্ত হয়েছে।’

বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. আবু হোসেনের সভাপতিত্বে বিসিক উদ্যোক্তা মেলার সমাপনীতে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, বিসিক প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (বিপনন বিভাগ) মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাকিব হাসান তরফদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিক জেলা কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুর রহিম।
এসময় উদ্যোক্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিসিক উদ্যোক্তা মেলায় প্রথম স্থান অধিকার করেছে বরেন্দ্র কৃষি উদ্যোগ ও দ্বিতীয় স্থান অধিকার করেছে ফজলি-৭।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT