1. admin@dainiksomoybela.com : Admin :
কিশোরগঞ্জ-৫ আসনে এহসান কুফিয়ার নেতৃত্বে হাজারো মোটরসাইকেল শোভাযাত্রা - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন কবিতা ও সাংবাদিকতায় উজ্জ্বল সম্ভাবনা মোঃ আবু সাইদ শওকত আলীর শতাধিক কবিতা প্রকাশিত। জাতীয় কবি ও সাহিত্য সংসদের নতুন কমিটিতে সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্

কিশোরগঞ্জ-৫ আসনে এহসান কুফিয়ার নেতৃত্বে হাজারো মোটরসাইকেল শোভাযাত্রা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

 

মো: আল আমিন
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর ও নিকলী) আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, বাজিতপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এহসান কুফিয়ার নেতৃত্বে সোমবার (১৩ অক্টোবর) দুপুরে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও জনসংযোগ অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় প্রায় এক হাজার মোটরসাইকেল অংশ নেয়। বাজিতপুর থানার মোড় থেকে যাত্রা শুরু করে শোভাযাত্রাটি রেজুমার্কেট, বড় সড়ক, সিএন্ডবি রোড, বাঁশ মহল, মথুরাপুর বটতলা, রাবারকান্দি বটতলা, ঐতিহাসিক ডাকবাংলা, সিনেমাহল মোড়, উপজেলা পরিষদ, ভাগলপুর ও সরারচরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রদক্ষিণ করে।
শোভাযাত্রার প্রতিটি পয়েন্টে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। এ সময় এহসান কুফিয়া তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন এবং দলকে আরও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে আহ্বান জানান।
পরে তিনি নিকলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে যান এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেন।
এ সময় এহসান কুফিয়া বলেন,
“বিএনপি সব সময় জনগণের পাশে থেকেছে। বাজিতপুর ও নিকলীর মানুষ এখন পরিবর্তন চায়—আমরা সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত। জনগণের ভোটের মাধ্যমেই গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরে আসবে।”
শত শত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীর অংশগ্রহণে শোভাযাত্রাটি উৎসবমুখর পরিবেশ তৈরি করে। এলাকাজুড়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রা ও জনসংযোগ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT