1. admin@dainiksomoybela.com : Admin :
ঈদ-উল আযহা ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় — আবু তাহের খান আবুল - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

ঈদ-উল আযহা ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় — আবু তাহের খান আবুল

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির তুরাগ থানা শাখার যুগ্ম আহ্বায়ক, তুরাগের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এ এম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫২ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব আবু তাহের খান আবুল।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের এক অনন্য দৃষ্টান্ত। হযরত ইবরাহিম (আ.) মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নিজের সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করার যে শিক্ষা দিয়েছেন, তা আজও মুসলিম বিশ্বের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে রয়েছে। কোরবানির প্রকৃত শিক্ষা হলো মানুষের ভেতরের হিংসা, লোভ, অহংকার ও স্বার্থপরতাকে ত্যাগ করে মানবকল্যাণে আত্মনিয়োগ করা। তিনি আরও বলেন, ঈদুল আযহা শুধু পশু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের আত্মত্যাগ, ধৈর্য, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়েই কোরবানির প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হয়। সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। আলহাজ্ব আবু তাহের খান আবুল বলেন, বর্তমান সময়ে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এবং মানবসেবার মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়াই হোক এবারের ঈদুল আযহার অঙ্গীকার। এসময় তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব হাজী মোস্তফা জামান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষ থেকেও তুরাগবাসীসহ সমগ্র দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। শুভেচ্ছা বার্তার শেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন এবং মহান আল্লাহর কাছে সবার সুস্বাস্থ্য ও কল্যাণ প্রার্থনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT