1. admin@dainiksomoybela.com : Admin :
ইসলামী ব্যাংক কালীগঞ্জ শাখায় এজেন্ট মালিকদের নিয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

ইসলামী ব্যাংক কালীগঞ্জ শাখায় এজেন্ট মালিকদের নিয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ খালেদুর রহমান
দৈনিক সময়বেলা, ঝিনাইদহ জেলা প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কালীগঞ্জ শাখার উদ্যোগে ২০২৫ সালের শ্রেষ্ঠ এজেন্ট মালিকদের সম্মানে এক জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সেরা পারফরম্যান্সকারী এজেন্ট মালিকদের পাশাপাশি যারা এবার শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেননি, তাদেরও উৎসাহ প্রদানের লক্ষ্যে কমন পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কালীগঞ্জ শাখার ম্যানেজার শেখ তরিকুল ইসলাম (SAVP)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখার ম্যানেজার অপারেশন্স ইয়াসিন আরাফাত (FAVP)। এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং এজেন্ট মালিকরা অংশগ্রহণ করেন।

২০২৫ সালে সর্বোচ্চ সাফল্য অর্জনকারী এজেন্ট মালিকদের হাতে বিশেষ গিফট ও সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় ব্যাংক কর্তৃপক্ষ এজেন্ট মালিকদের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীল কাজের ভূয়সী প্রশংসা করেন এবং ব্যাংকের অগ্রগতিতে তাদের অবদানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের সাফল্যের পেছনে এজেন্ট মালিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এবার পুরস্কার অর্জন করতে পারেননি, তাদের আরও আন্তরিকতা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে আগামী দিনে সেরা অর্জনের লক্ষ্যে কাজ করার জন্য উৎসাহ প্রদান করা হয়। সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই ইসলামী ব্যাংকের মূল লক্ষ্য বলে বক্তারা উল্লেখ করেন।

সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এজেন্ট মালিকরা ব্যাংকের এমন উৎসাহমূলক উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের অনুপ্রেরণামূলক আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT