1. admin@dainiksomoybela.com : Admin :
হাওর টাইমসের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সম্মাননা প্রদান - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

হাওর টাইমসের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সম্মাননা প্রদান

  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল হাওর টাইমস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এবং বিশিষ্ট আইনজীবী আলহাজ্ব অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য দেন হাওর টাইমসের সম্পাদক ও প্রকাশক মো. খায়রুল ইসলাম ভূঁইয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জনতার মেয়র হাজী মো. ইসরাইল মিয়া, ছাত্রদলের সাবেক জেলা সভাপতি ও করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি সাইফুল ইসলাম সুমন।

এছাড়া বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম ফকির মতি, কটিয়াদী প্রেসক্লাব সভাপতি মো. ফজলুল হক জোয়ারদার আলমগীর, ‘কালের নতুন সংবাদ’-এর সম্পাদক মো. খাইরুল ইসলাম, ‘দৈনিক দিনকাল’-এর জেলা প্রতিনিধি আবু জাফর মো. সালেহ বাবুল প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আমি যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকি, আপনারা আমার বিরুদ্ধে লিখুন। জেলা বিএনপিতে চাঁদাবাজি, মাস্তানি বরদাস্ত করা হবে না।”

অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সম্পাদক খায়রুল ইসলাম ভূঁইয়া। সহযোগিতায় ছিলেন ‘দৈনিক আজকের দর্পণ’-এর জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান লিপন।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে হাওর টাইমস পরিবারের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। একইসঙ্গে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য হাওর টাইমস-এর চারজন প্রতিনিধি—বিশেষ প্রতিনিধি ফরিদ রায়হান, স্টাফ রিপোর্টার মাইনুল হক মেনু, নিজস্ব প্রতিনিধি হাবিবুর রহমান বিপ্লব, ভৈরব প্রতিনিধি এম আর রুবেল—কে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পরে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদযাপন সম্পন্ন হয়। অনুষ্ঠানে কিশোরগঞ্জের অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT