1. admin@dainiksomoybela.com : Admin :
সীমান্তে ফেলানী হত্যার বিচার, ১৪ বছর ঝুলন্ত ভারতীয় আদালতে - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

সীমান্তে ফেলানী হত্যার বিচার, ১৪ বছর ঝুলন্ত ভারতীয় আদালতে

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি : আমার নিরপরাধ কিশোরী মেয়েটাকে পাখির মত গুলিকরে মারলো। মৃত্যু যন্ত্রণায় শুধু পানি পানি করে চিৎকার করছিল। এক ফোঁটা পানিও তারা দেয়নি। তার লাশ কাঁটাতারে উলটো ঝুলিয়ে রাখছিলো। ১৪ বছর আগের প্রকাশ্য এ নির্মম হত্যাকান্ডের বিচার এখনো ঝুলিয়ে আছে ভারতের আদালতে। বিচার প্রকৃয়া সম্পুর্ন হতে আর কতকাল অপেক্ষা করতে হবে! নতুন সরকারের কাছে এমনটাই প্রশ্ন ফেলানীর বাবা-মা এবং স্হানীয়দের।

২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বাবার সাথে কাটাতারের বেড়া পার হওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে নির্মমভাবে হত্যার শিকার হন বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন। ঘটনার দুই বছর পর ২০১৩ সালের ১৩ আগষ্ট ভারতের কোচবিহারে বিএসএফের বিশেষ কোর্টে শুরু হয় এ হত্যাকাণ্ডের বিচার। ফেলানীর বাবা ও মামার সাক্ষ্যগ্রহণ শেষে ৬ সেপ্টেম্বর অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে খালাস দেওয়া হয়। রায় প্রত্যাখান করে পুনরায় বিচার দাবির পর দ্বিতীয় দফায় তাকে খালাস দেওয়া হয়। পরে ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চ ফেলানীর বাবার পক্ষে দেশটির সুপ্রীম কোর্টে রিট পিটিশন করে। এরপর বারবার শুনানির তারিখ পিছিয়ে দেয়া হয়। সর্বশেষ ২০১৮ সালের ২৫ জানুয়ারি নতুন দিন ধার্য করা হলেও রহস্যজনক ভাবে বিচার প্রকৃয়া বন্ধ রয়েছে। মেয়ে হত্যার বিচার না পাওয়ার বিষয়ে বিগত সরকারের অবহেলাকে দায়ী করলেন ফেলানীর বাবা-মা ও স্বজনরা।
ফেলানীর বাবা নূরুল ইসলাম বলেন, ফেলানী হত্যার ১৪ বছর হলেও এখন পর্যন্ত বিচার পাই নাই। ভারতীয় সুপ্রিমকোর্টে গেলাম, কয়েকবার শুনানির তারিখ দিলেও তা পিছিয়ে গেছে। আমার মেয়ে ফেলানী হত্যাকারীর বিচার মরার আগে দেখে যেতে চাই।’
ফেলানীর মা জাহানারা বেগম বলেন, নতুন সরকারের কাছে আমার একটাই দাবি, বিচারটা যাতে আন্তর্জাতিক আদালতে হয়।’
বাদীপক্ষের আইনজীবী এস. এম. আব্রাহাম লিংকন বলেন, ‘ভারতীয় সুপ্রিম কোর্টে যে আবেদনটা করা হয়েছে, যে রিটটি রয়েছে, সেটি নিষ্পত্তি হলে শুধু যে ন্যায়বিচারই হবে, তা নয়। আমি মনে করি ভবিষ্যতে আমাদের বর্ডার ম্যানেজমেন্টসহ, খুন-খারাবি কমে আসবে।

রফিকুল ইসলাম রফিক
কুড়িগ্রাম

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT