1. admin@dainiksomoybela.com : Admin :
সাংবাদিকদের সঙ্গে নিয়ে রাষ্ট্র মেরামত করতে হবে - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

সাংবাদিকদের সঙ্গে নিয়ে রাষ্ট্র মেরামত করতে হবে

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

আশরাফুল আলম সরকার

বিশেষ প্রতিনিধি

রাষ্ট্র মেরামত করতে হলে সাংবাদিকদের সঙ্গে নিয়েই করতে হবে। জানিয়েছেন গাজীপুর মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। মঙ্গলবার
বিকেলে গাজীপুর জেলা প্রেসক্লাবের আয়োজনে সালনা পর্যটন এন্ড পিকনিক স্পটে”চল নির্যাতিত সাংবাদিকদের গল্প শুনি” শীর্ষক আলোচনা সভা এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের সংস্কারের কথা বলছে কেউ কেউ । বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, রাষ্ট্র কাঠামো মেরামত রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তন কথা বলেছেন, এটি করতে হলে সংবাদিকদের সঙ্গে নিয়েই কাজ করতে হবে। গণমাধ্যম জাতির বিবেক। কিন্তু গত ১৭ বছরে তাদের সে ভূমিকায় দেখা যায়নি বলে ও মন্তব্য করেন তিনি।

ফ্যাসিবাদ সরকারের সময় সাংবাদিক মোজাম্মেল হক বাবু, নাঈমুল ইসলাম, ফারজানা রুপাসহ অনেক মানুষের জীবন নষ্ট করেছে। তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে বলেও জানান তিনি।

এম মঞ্জুরুল করিম রনি বলেন, প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনকে শিল্পর পর্যায়ে নিয়ে গেছে। সাংবাদিক দোষরদের মধ্যে কিছু গ্রেফতার হয়েছে আবার অনেকে পালিয়ে গেছে, অনেকে দেশের বিভিন্ন জায়গায় এখনও বহাল তবিয়তে রয়েছে। তারা জার্সি বদল করে আবার অনুপ্রবেশের চেষ্টা করছে। এমনকি বিভিন্ন দলের নাম নিয়ে আবারও ষড়যন্ত্র করার পায়তারা করছে এবং তাদের পজিশন ঠিক রাখার চেষ্টা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে।

এছাড়া ডিবি হারুন গাজীপুরে থাকাকালীন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ওই সময় ৩৪ জন সংবাদকর্মীদের উপর অত্যাচার নির্যাতন করেছে। মিলন নামে এক সংবাদ কর্মীকে হত্যা করার কথা উল্লেখ করেন বিএনপির এই নেতা।

তার বাবার অধ্যাপক এম এ মান্নান কথা উল্লেখ করে তিনি বলেন রনি বলেন, তার বাবাকে একবার নয় দুই দুইবার মিথ্যা মামলায় জেলখানায় নেয়া হয়েছে। দীর্ঘ ২৮ মাস তাকে কারাবন্দি করে রাখা হয় বলে উল্লেখ করেন তিনি।

যে পরিবর্তনের কথা বলছি বা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যে পরিবর্তন এর কথা বলছেন সেখানে সংবাদ কর্মীদেরও সহযোগিতার প্রয়োজন। কারণ সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অবশ্যই প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, যদি তার দলের নেতাকর্মীরাও কোন ধরনের অন্যায়ের সঙ্গে জড়িত থাকে তাদের নিয়েও সমালোচনা করতে, তবে অনেকে এখনো আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করে মিথ্যা এবং অপপ্রচার চালাচ্ছে। সুতরাং তাদেরকে পরিবর্তন না করলে এই সমাজ ব্যবস্থা বিশেষ করে গাজীপুরে পরিবর্তন আসবে না বলে উল্লেখ করেন এম মঞ্জুরুল করিম রনি।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গাজীপুরের উন্নয়নে ভুমিকা রাখবে বলে প্রত্যাশাব্যাক্ত করেন তিনি। অনুষ্ঠানে সাংবাদিকরা গত ১৭ বছরে তাদের উপর অত্যাচার নির্যাতনের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT