1. admin@dainiksomoybela.com : Admin :
শ্রীপুরে প্রসূতি রোগী মৃত্যু ঘটনায় হাসপাতাল ভাংচুর। - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা 

শ্রীপুরে প্রসূতি রোগী মৃত্যু ঘটনায় হাসপাতাল ভাংচুর।

  • প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

আশরাফুল আলম সরকার

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের শ্রীপুরে সংকটাপন্ন এক প্রসূতি রোগীর মৃত্যুর ঘটনায় উস্কানি ও ভুল তথ্যে ছড়িয়ে হাসপাতাল ভাংচুরের অভিযোগ উঠেছে।
রোগীর অবস্থা খারাপ থাকায় আল হেরা হাসপাতালে সিজার বা নরমাল ডেলিভারি কোনটি করা হয়নি।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে এম্বুলেন্স যোগে সেখানে নিয়ে যান রোগীর স্বজনরা। পথিমধ্যে রোগী মারা গেলে মধ্যরাতে এসে হাসপাতালে করা হয় ভাংচুর।

গতকাল (১৩ অক্টোবর) রোববার রাতে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় আল-হেরা হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত প্রসূতি নারী ইসমত আরা বেগম (৩৮) উপজেলা মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের মো. শফিকুল ইসলামের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার বিকেল চারটার দিকে একজন সংকটাপন্ন প্রসূতি রোগী আসে।
রোগীর অবস্থা খারাপ থাকায় জরুরিভাবে চিকিৎসা করেন গাইনোকোলজি ডাক্তার আয়েশা সিদ্দিকা।তখন রোগীর প্রেসার প্রায় ২০০ হতে ১১০ ছিল।
তা দেখে তড়িৎ গতিতে অক্সিজেন এবং চিকিৎসা শুরু হয়।রোগী শারীরিক অবস্থা অবনতি হতে থাকলে ৫ টার দিকে রোগীর অভিভজ সাথে পরামর্শ করে আরও উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে রেফার্ড করা হয়।
পরে তারা ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

প্রসূতির স্বামী শফিকুল ইসলাম বলেন,রোববার বিকেলে আমার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কিছুটা অসুস্থ অবস্থায় স্বাস্থ্য পরিক্ষার জন্য আলহেরা হাসপাতালে নিয়ে যাই।সেখানে স্ত্রীকে ভর্তি করানোর পর চিকিৎসা শুরু হয়।হঠাৎ করে চিকিৎসার অবনতি হতে থাকলে বিকেল পৌনে ৫ টার দিকে হাসপাতালের কর্তব্যরত ব্যক্তি জানান আমার স্ত্রীকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হবে।
পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার স্ত্রীকে দেখে বলে রোগী অনেক আগে সে মারা গেছে।

আল হেরা হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ মুহাম্মদ আবুল হোসাইন বলেন আমরা চিকিৎসা দেই মানুষকে সুস্থ করার জন্য মেরে ফেলার জন্য না। ময়মনসিংহ মেডিকেল কলেজ হতে ফেরত আনা এই প্রসূতির মরদেহবাহী এম্বুলেন্স হাসপাতালের প্রধান ফটকে আসার পর হঠাৎ কিছু বোঝে ওঠার আগেই হাসপাতালে ভাংচুর শুরু করে। এ সময় কয়েক শতাধিক মানুষ এলোপাতাড়ি হামলা চালিয়ে হাসপাতালের স্টাফ কর্মচারীদের মারধর শুরু করে এবং ভাংচুর করা হয়েছে হাসপাতালের একটি এম্বুলেন্স।
ব্যাপক ভাংচুর চালানো হয় ফার্মেসীতে। বেশ খানিক পর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল,কেউ আইনের উর্ধ্বে নয়।প্রাথমিক তদন্তের পর হাসপাতালের ডাক্তার এর অবহেলার কারণে রোগীর মৃত্যুর ঘটনা প্রমাণ হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা নেওয়া যেতে পারে বা নেওয়া হউক।
কিন্তু হাসপাতাল ভাংচুর করা হলো কেন এর সুস্পষ্ট তদন্ত সাপেক্ষে আমি এ ঘটনায় জড়িতদের বিচারের জোর দাবি জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT