1. admin@dainiksomoybela.com : Admin :
যথাযোগ্য মর্যাদায় গাজীপুরের কালীগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপন - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা 

যথাযোগ্য মর্যাদায় গাজীপুরের কালীগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপন

  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন।
বিশেষ প্রতিনিধি।

যথাযোগ্য মর্যাদা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে গাজীপুরের কালীগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে কালীগঞ্জ উপজেলায় শুরু হয় ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি কর্মসূচি। পরে স্বাধীনতা স্তম্ভে আনুষ্ঠানিকভাবে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে সেখানে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ করেন। সকাল ৯টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ (আর.আর.এন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে প্যারেড ও কুচকাওয়াজ। এসময় সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন। পরবর্তীতে উপস্থিত সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গদের নিয়ে বেলুন উড়িয়ে ও এক জোড়া সাদা কবুতর উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন। পরবর্তীতে একই স্থানে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাছলিম, কালীগঞ্জ থানার (ওসি) তদন্ত মো. আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাগণ, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল ভূইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উম্মে রোমান চৌধুরী, উপজেলা বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির মাষ্টার, প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ প্রমুখ। এছাড়া উপজেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। সকল সরকারি হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের ইফতার পরিবেশন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT