1. admin@dainiksomoybela.com : Admin :
ভিনি এখন অনন্য আদর্শ, আমাদের সবার নায়ক,’ বললেন নেইমার - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

ভিনি এখন অনন্য আদর্শ, আমাদের সবার নায়ক,’ বললেন নেইমার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

ফুটবল ডেক্স

এবারের ব্যালন ডি’অর জয়ে সবচেয়ে এগিয়ে ভিনিসিয়ুস জুনিয়রই। স্পেনের ক্রীড়া দৈনিক মার্কা তো কয়েক দিন আগে প্রতিবেদনও ছেপেছিল যে তারা জানতে পেরেছে, ব্রাজিলিয়ান তারকাই এবারের ব্যালন ডি’অর জিতছেন।

ভিনিসিয়ুস শেষ পর্যন্ত ব্যালন ডি’অর জিতবেন কি না, ২৮ অক্টোবরই তা জানা যাবে। ২৮ অক্টোবর রাতে পুরস্কার অনুষ্ঠানেই যে ঘোষণা করা হবে ২০২৪ ব্যালন ডি’অর–জয়ীর নাম। এর আগেই অবশ্য ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর জয়ের পক্ষে কথা বলেছেন আরেক ব্রাজিলিয়ান তারকা নেইমার।

ব্রাজিল দলের দুই তারকা ভিনিসিয়ুস ও নেইমার
ব্রাজিল দলের দুই তারকা ভিনিসিয়ুস ও নেইমারটুইটার এবারের ব্যালন ডি’অর জয়ে সবচেয়ে এগিয়ে ভিনিসিয়ুস জুনিয়রই। স্পেনের ক্রীড়া দৈনিক মার্কা তো কয়েক দিন আগে প্রতিবেদনও ছেপেছিল যে তারা জানতে পেরেছে, ব্রাজিলিয়ান তারকাই এবারের ব্যালন ডি’অর জিতছেন।

ভিনিসিয়ুস শেষ পর্যন্ত ব্যালন ডি’অর জিতবেন কি না, ২৮ অক্টোবরই তা জানা যাবে। ২৮ অক্টোবর রাতে পুরস্কার অনুষ্ঠানেই যে ঘোষণা করা হবে ২০২৪ ব্যালন ডি’অর–জয়ীর নাম। এর আগেই অবশ্য ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর জয়ের পক্ষে কথা বলেছেন আরেক ব্রাজিলিয়ান তারকা নেইমার।

ব্রাজিলিয়ান তারকা নেইমার
ব্রাজিলিয়ান তারকা নেইমারইনস্টাগ্রাম
চোটের কারণে মাঠের বাইরে থাকা আল হিলালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার দেশটির পত্রিকা ও গ্লোবোকে ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে বলেছেন, ‘আমি ভিনির জয় নিয়ে রোমাঞ্চ অনুভব করছি। এই পুরস্কার জয়ের বড় দাবিদার তার চেয়ে আর কেউ নয়।’

বছরের পর বছর বর্ণবাদী আচরণে সামলে ভিনিসিয়ুসের প্রতিনিয়ত পারফর্ম করে যাওয়ার বিষয়টি আলাদা করে বলেছেন নেইমার। রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুসের প্রশংসা করতে গিয়ে তাঁর ব্রাজিলিয়ান সতীর্থ নেইমার এরপর যোগ করেন, ‘সে একজন যোদ্ধা। জীবনে সে অনেক ভুগেছে। সে সব সমালোচনা আর উসকানি সামলেছে এবং আজ সে অনন্য এক আদর্শ, আমাদের সবার নায়ক।’

ব্রাজিলের হয়ে একই সঙ্গে ২০২২ কাতার বিশ্বকাপে খেলেছেন নেইমার ও ভিনিসিয়ুস। তবে কাঙ্ক্ষিত সাফল্য তাঁরা সেই বিশ্বকাপে পাননি। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে।

এর আগে ২০১৫ ও ২০১৭ সালে ব্যালন ডি’অর জয়ের প্রতিযোগিতায় সেরা তিনে থাকলেও পুরস্কারটি হাতে ওঠেনি নেইমারের। দুবারই তৃতীয় হয়েছেন তিনি। সর্বশেষ কোনো ব্রাজিলিয়ান ব্যালন ডি’অর জিতেছেন ২০০৭ সালে। সেবার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতেছিলেন কাকা।

এ ছাড়া আরও চারবার ব্যালন ডি’অর উঠেছে ব্রাজিলিয়ানদের হাতে। ১৯৯৭ ও ২০০২ সালে ট্রফিটি জিতেছেন কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। ১৯৯৯ সালে পুরস্কারটি জিতেছেন রিভালদো আর ২০০৫ সালে রোনালদিনিও।

এবার ভিনিসিয়ুস জুনিয়র পুরস্কারটি পাওয়ার দৌড়ে অন্যদের চেয়ে এগিয়ে আছেন রিয়ালের হয়ে গত মৌসুমটা দুর্দান্ত কাটানোর কারণে। গত মৌসুমে রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। রিয়ালের হয়ে গত মৌসুমে তিনি ২৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৯ গোল

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT