1. admin@dainiksomoybela.com : Admin :
বরিশালে আ.লীগ সন্দেহে ৫জনকে গণ ধোলাই। - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

বরিশালে আ.লীগ সন্দেহে ৫জনকে গণ ধোলাই।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:মোঃইমরান।

মহান বিজয় দিবস উপলক্ষে বরিশাল নগরীর বিবির পুকুর পাড়ে আওয়ামী লীগের অফিসের সামনে অনুষ্ঠান করার সময় আওয়ামী লীগ সন্দেহে কয়েকজনকে গণধোলাই দিয়েছে কৃষকদলের নেতাকর্মীরা। এ সময় হামলার শিকার ব্যক্তিরা নিজেদেরকে জাতীয় নাগরিক কমিটির সদস্য বরে দাবি করেন। তবে কৃষকদলের নেতাকর্মীরা বলেন, নাগরিক কমিটির ব্যানারে মূলত কয়েকজন আওয়ামী লীগের লোক প্রোগ্রাম করতেছিল। আমরা তাদেরকে রাস্তা থেকে সড়িয়ে দিয়েছি।
নগরীর সদর রোডস্থ বিবির পুকুরের দক্ষিণ পাড়ে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

মহানগর কৃষক দলের সদস্যসচিব সাঈদ তালুকদার বলেন, ‘আমরা সেখান দিয়ে যাওয়ার সময় আলোচনা সভা থেকে স্লোগান দেওয়া হচ্ছিল, ‌‘আওয়ামী লীগ সরকার, বারবার দরকার’। এমন স্লোগান শুনে আমাদের কর্মীরা কিছুটা উত্তেজিত হয়ে সামান্য অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। তবে আমরা তাদের নির্বৃত্ত করেছি। এখানে বেশি কিছু হয়নি।’
হামলায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় এক যুগ্ম সদস্যসচিবসহ পাঁচজন আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। জাতীয় নাগরিক কমিটির নেতাদের অভিযোগ, যুবদল ও কৃষক দলের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন।

জাতীয় নাগরিক কমিটির বরিশাল মহানগরের এক সংগঠক বলেন,পূর্বঘোষিত আলোচনা সভার মধ্যে একদল লোক এসে আমাদের আওয়ামী লীগের লোক বলে আখ্যা দেয়, এখানে রাস্তা আটকে আলোচনা সভা করা যাবে না- এই বলে ব্যানার ছিঁড়ে ফেলে ও চেয়ার ছুড়ে মারে। এ সময় সেখানে পুলিশও উপস্থিত ছিল।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে থানায় লিখিত একটি অভিযোগ দেওয়া হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT