1. admin@dainiksomoybela.com : Admin :
ফেসবুকের খবরে নিখোঁজ বৃদ্ধ স্বামীকে উদ্ধার করলেন স্ত্রী সহযোগিতায় দেবীগঞ্জ থানা - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা 

ফেসবুকের খবরে নিখোঁজ বৃদ্ধ স্বামীকে উদ্ধার করলেন স্ত্রী সহযোগিতায় দেবীগঞ্জ থানা

  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৩৯৬ বার পড়া হয়েছে

লালন সরকার, দেবীগঞ্জ

নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ডাক্তারপাড়া এলাকার প্যারালাইসিস আক্রান্ত বৃদ্ধ মো. হায়দার আলী (৬৫) নিখোঁজ হওয়ার একদিন পর ফেসবুকে প্রকাশিত খবরে তার সন্ধান পান স্ত্রী মোছা. জাহানারা বেগম।

পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টার পর থেকে হায়দার আলী নিখোঁজ ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি পক্ষাঘাতগ্রস্ত এবং মাঝে মাঝে স্মৃতিভ্রষ্ট হয়ে পড়েন।

সেই দিন রাত ১০টার দিকে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর এলাকা কলেজপাড়া স্টেডিয়াম মাঠ সংলগ্ন শাজাহানের চা দোকানের সামনে একটি সাইকেলসহ অসহায় অবস্থায় হায়দার আলীকে দেখতে পান স্থানীয়রা। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে দেবীগঞ্জ থানা পুলিশকে জানানো হয়।

পরে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানার নির্দেশে ওই রাতেই (৩ জুলাই) রাত ১১টা ৩৫ মিনিটে হায়দার আলীকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় চিকিৎসার জন্য।

পরদিন শুক্রবার (৪ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম (সাংবাদিক) Md Lalon Shorkar ফেসবুক আইডি ও “সত্যের সন্ধানে” ফেসবুক পেইজে ভিডিও পোস্টের মাধ্যমে খবর পেয়ে দেবীগঞ্জ থানায় যোগাযোগ করেন স্ত্রী জাহানারা বেগম। এরপর ওসি মো. সোয়েল রানার সার্বিক সহযোগিতায় সকাল ১০টা ৫০ মিনিটে হায়দার আলীকে সাইকেলসহ নিজ হেফাজতে গ্রহণ করেন তিনি।

পারিবারিক সূত্রে আরও জানা যায়, হায়দার আলীর প্রথম স্ত্রী মোহনা মৃত্যুবরণ করেন। তার প্রথম সংসারে রয়েছে তিন কন্যা সন্তান—হামিদা বানু, গোলাপি ও নিলিফা (রিমি)। পরবর্তীতে তিনি জাহানারা বেগমকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিবাহ করেন। এই সংসারে রয়েছে এক পুত্রসন্তান। স্ত্রী জাহানারা জানান, তাদের ছেলে তাদের খোঁজ রাখেন না এবং কোনো ভরণপোষণও দেন না। ফলে স্বামী-স্ত্রী দুজনেই মানুষের দয়ার ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT