1. admin@dainiksomoybela.com : Admin :
পীরগাছায় অস্থির সবজির বাজারে দিশেহারা নিম্ন আয়ের মানুষ - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

পীরগাছায় অস্থির সবজির বাজারে দিশেহারা নিম্ন আয়ের মানুষ

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় সবজিসহ নিত্য পণ্যের বাজারে অস্থিরতা বিরাজ করছে। অস্থির নিত্য পণ্যের বাজারে দিশেহারা হয়ে চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।
উপজেলার হাট বাজার গুলো ঘুরে দেখা যায়, কোথাও ৮০ টাকা থেকে ১০০ টাকার নিচে মিলছে না কোন সবজি। এখন শহর আর গ্রামের হাট-বাজারে সব ধরনের সবজির দাম প্রায় একই। এতে বাজার খরচের সাথে আয়ের সঙ্গতি করতে পারছেন না পেশাজীবীরা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, বেগুন ৭০ টাকা থেকে ৮০ টাকা,লাউ ৬০টাকা থেকে ৭০ টাকা, করলা ৯০ টাকা থেকে ১০০, আলু ৬৫ থেকে ৭০ টাকা, কাঁকরোল ৫৫ টাকা থেকে ৬০ টাকা, কচু ৫০ টাকা থেকে ৫৫ টাকা, বেগুন ৬৫ থেকে ৭০ টাকা, ঢেড়স ৭৫ টাকা থেকে ৮০ টাকা, শশা ৪৫ টাকা থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শুধু পেঁপের দাম রয়েছে ২৫ টাকার নীচে। কাঁচা মরিচ ২২০ টাকা থেকে ২৫০ টাকা ও ধনে পাতা ২৮০ টাকা থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৫০ থেকে ৫৫ টাকা হালিতে বিক্রি হচ্ছে ডিম। পেঁয়াজের ঝাঁঝ বেড়ে প্রতি কেজি ১১০ টাকা থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে, আদা ২২০ টাকা থেকে ২৪০ টাকা , রসুন ২১০ টাকা থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে।পীরগাছা বাজারের সবজি বিক্রেতা আসাদুল ইসলাম বলেন, সপ্তাহ খানেক আগে সবজির দাম কিছুটা কম ছিল। বর্তমানে আরোত থেকে বেশি দাম দিয়ে সবজি কিনতে হয়। সিন্ডিকেটের খপ্পড়ে থেকে সবজি বাজার বাঁচার ব্যবস্থা করতে হবে। আরিফ মিয়া নামে এক ক্রেতা জানান, বাজারে সব ধরনের সবজির দাম দ্বিগুণ হয়েছে। দাম দ্বিগুণ হলেও আয় রোজগার বাড়েনি। এতে পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন জানান,নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT