1. admin@dainiksomoybela.com : Admin :
পিকনিকের জন্য ছাত্রদল নেতার চাঁদা দাবি, অডিও ক্লিপ ফাঁস - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

পিকনিকের জন্য ছাত্রদল নেতার চাঁদা দাবি, অডিও ক্লিপ ফাঁস

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

 

লালন সরকার(পঞ্চগড় প্রতিনিধি)

পঞ্চগড়ের দেবীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ছাত্রদল নেতা খালিদ মাহমুদ সৈকতের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ২ মিনিট ৪৭ সেকেন্ডের ওই ফোনালাপে তাকে বিকাশ নামে এক ব্যক্তির কাছে পিকনিকের জন্য ২০ হাজার টাকা চাঁদা দাবি করতে শোনা গেছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার চাঁদা দাবির কল রেকর্ডটি ছড়িয়ে পড়ে।
অডিওতে খালিদ মাহমুদ সৈকতকে বলতে শোনা যায়, আমি উনাদের সাথে কথা বলেছি, আপনার বিষয়ে সব জানিয়েছি। এখন ওনারা বলতেছে থার্টি ফার্স্ট নাইটের পিকনিকে একটা পার্টি দিতে হবে।
বিকাশ রায় জিজ্ঞেস করেন- কীরকম সেটা, কত দিতে হবে? উত্তরে সৈকত বলেন, কত, বিশ হাজার হইলে হবে। বিকাশ রায় প্রতি উত্তরে বলেন, আচ্ছা ভাই আমি তো বললাম ই আমার তো ঐরকম সামর্থ্যই নাই। এরপর সৈকতকে বলতে শোনা যায়, আমি আপনার পক্ষ নিয়েই কথা বলেছি। আমি প্রথমে কী বলেছি আর এখন কত বললাম। আমি নিজেই এখন নমনীয় হয়ে গেছি। যাই হোক কখন আপনি টাকা দিবেন? এরপর বিকাশ রায় সৈকতকে বলেন, শুনেন সৈকত ভাই, আমার এরকম কোন কিচ্ছু নাই। এজন্য আমার বাড়িটা ছোট ভাই হিসেবে দেখে আসার কথা বললাম। সৈকত এবার বলেন, আমি বূঝেছি, আমি ঐজন্য বলেছি নাম টাম দেয়ার দরকার নাই। দাদা হিসেবে পিকনিকে একটা ভালো টাকা দিলেই হবে। আমরা আর ইয়া করতেছি না। বিকাশকে এবার বলতে শোনা যায়, আমার হাতে টাকা পয়সা নাই। একদম আদি ইতিহাস তোমাকে বললাম। আমি আগে রাজমিস্ত্রীর কাজ করতাম। কোন রকম দিনাতিপাত করতাম। সবশেষে সৈকত বিকশকে বলেন, আর ছিলাম না কন, এইলা আমার মুখস্থ হয়েছে। আপনি এখন কখন দেখা করবেন সেটা বলেন। টাকা ম্যানেজ করে রাত্রের মধ্যে দেখা করেন। কোন প্যারা নিয়েন না।
জানা গেছে, বিকাশ রায় দেবীগঞ্জ সেটেলমেন্ট অফিসে চুক্তিভিত্তিত কাজ করেন। অপরদিকে খালিদ মাহমুদ সৈকত সমন্বয়ক ছাড়াও দেবীগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে, কল রেকর্ডটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সাধারণ জনগণ এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। অনেকেই বলছেন, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার দাবিদার ছাত্র সংগঠনের নেতার এমন আচরণ সংগঠনের ভাবমূর্তি নষ্ট করছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সমন্বয়ক ও ছাত্রদল নেতা খালিদ মাহমুদ সৈকত। তিনি বলেন, রেকর্ডটি আমিও পেয়েছি। রেকর্ডটি এআই প্রযুক্তিতে বানানো। রেকর্ডের ব্যক্তিটি আমি নই। এ বিষয়ে প্রেস ব্রিফিং করবো।
সৈকত অস্বীকার করলেও ভুক্তভোগি বিকাশ রায় অডিও ক্লিপটির সত্যতা নিশ্চিত করেছেন এবং বিষয়টি তাদের মধ্যে সমঝোতা হয়েছে বলেও জানান।
তিনি বলেন, আমি সেটেলমেন্টে কাজ করে নাকি অনেক দুর্নীতি, অনিয়ম করেছি। এজন্য প্রথমে দুইলাখ টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে ২০ হাজার টাকা চায়, তবে আমি কোন টাকাই দেইনি।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি তারিকুজ্জামান তারেক বলেন, ছাত্রদলে থেকে অপকর্ম করার কোন সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT