1. admin@dainiksomoybela.com : Admin :
পঞ্চগড়ের দেবীগঞ্জ হানাদার মুক্ত দিবস উদযাপিত - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

পঞ্চগড়ের দেবীগঞ্জ হানাদার মুক্ত দিবস উদযাপিত

  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

লালন সরকার, দেবীগঞ্জ প্রতিনিধিঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জে হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল এগারোটায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দেবীগঞ্জ পৌর এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। পরে হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ তুরাব হোসেন, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মোঃ সোয়েল রানা, যুদ্ধকালীন কম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ.কে ভুঁইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী আব্দুল হালিম, পৌর বিএনপির আহ্বায়ক আনোয়ারুল ইসলাম সরকার,পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া প্রমুখ। 

উল্লেখ্য, ১৯৭১ সালের ৯ ডিসেম্বর, বীর মুক্তিযোদ্ধা এ.কে ভুঁইয়ার নেতৃত্বে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা হানাদার মুক্ত হয়। ডিসেম্বরের শুরুর দিক থেকেই দেবীগঞ্জ উপজেলাকে মুক্ত করার জন্য মুক্তিযোদ্ধারা কৌশলগত প্রস্তুতি নিতে শুরু করেন। করতোয়া নদীর পশ্চিম পাড়, ভাজনী এবং গোপাল বৈরাগী ঘাট এলাকায় পাকবাহিনীকে তিন দিক থেকে ঘিরে রাখেন তাঁরা। যুদ্ধ শুরুর সাত মাস পর, ৯ ডিসেম্বর ভোর ৬টা থেকে সম্মুখ যুদ্ধ শুরু হয়। মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণের মুখে পাকবাহিনী পিছু হটে এবং ডোমার হয়ে সৈয়দপুরের দিকে পালিয়ে যায়। সেদিন বিকেল ৪টায় দেবীগঞ্জ আনসার ক্লাবের সামনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেবীগঞ্জকে হানাদার মুক্ত ঘোষণা করা হয়। বীর মুক্তিযোদ্ধা ও দেবীগঞ্জ উপজেলার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শফিউল আলম প্রধান জাতীয় পতাকা উত্তোলন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT