1. admin@dainiksomoybela.com : Admin :
পঞ্চগড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে কালবেলা'র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

পঞ্চগড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে কালবেলা’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

 

সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের প্রিন্ট মিডিয়াগুলোর মধ্যে অন্যতম জাতীয় দৈনিক কালবেলা’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) সকালে জেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে কালবেলা’র প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।

এর আগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি চৌরঙ্গী শহীদ মিনারে হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো সেখানে এসে শেষ হয়।

পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এখন টিভির জেলা প্রতিনিধি লুৎফর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালবেলা’র পঞ্চগড় জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন।

এসময় পঞ্চগড় জেলা জামাতের আমির ইকবাল হোসাইন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল রনিক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রদের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, বৈষম্য বিরোধী আন্দোলনের পঞ্চগড় জেলার সমন্বয়ক ফজলে রাব্বি উপস্থিত ছিলেন।

এছাড়াও পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনটিভির জেলা প্রতিনিধি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম আলম, বিটিভির জেলা প্রতিনিধি আমির খসরু লাভলু, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সরকার হায়দার, প্রথমআলোর জেলা প্রতিনিধি রাজিউর রহমান রাজু, সময় টিভির জেলা প্রতিনিধি সোহাগ হায়দার, একাত্তর টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, ডিবিসি টিভির জেলা প্রতিনিধি আবু রায়হান সহ আমন্ত্রণিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা কালবেলা’র উত্তরোত্তর উন্নতি কামনা করে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। তারা বলেন, কালবেলা বর্তমানে দেশের প্রথম সারির প্রিন্ট মিডিয়াগুলোর মধ্যে অন্যতম৷ কালবেলা তার সততা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের মানুষের মনে আস্থা করে নিয়েছে। গত দুই বছরে অন্যায়, অনিয়ম, দুর্নীতি, ক্রিয়েটিভ ও অনুসন্ধানী মূলক সংবাদের মাধ্যমে কালবেলা সবার মনে আস্থা, ভরসা ও ভালোবাসার জায়গা তৈরি করে নিয়েছে। তাই আগামী দিনগুলোতে যেন কালবেলা তার স্ব-অবস্থান ধরে রেখে সামনের দিকে আরো এগিয়ে যেতে পারে এমন প্রত্যাশা ও দোয়া রাখেন বক্তারা। আলোচনা শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT