1. admin@dainiksomoybela.com : Admin :
নড়াইলে চোরের উপদ্রব থামাতে লোহাগড়ায় গ্রামবাসীর মানববন্ধন - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

নড়াইলে চোরের উপদ্রব থামাতে লোহাগড়ায় গ্রামবাসীর মানববন্ধন

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

 

খন্দকার ছদরুজ্জামান,

নড়াইল জেলা প্রতিনিধি:

 

নড়াইলের লোহাগড়া উপজেলার ৩ নম্বর শালনগর ইউনিয়নের কাশিপুর গ্রামে চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় এবং চোরদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী।

 

বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় লোহাগড়া উপজেলা পরিষদ গেটের সামনে কাশিপুর গ্রামবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

কাশিপুর গ্রামের শতাধিক মানুষের অংশগ্রহণে প্রায় ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেন, কাজী তরিকুল ইসলাম, আব্দুল কাদের, আসমাউল হুসাইন, আইয়ুব মোল্যা, নয়ন হোসেন, জাকারিয়া ও তরিকুল ইসলামসহ আরও অনেকে।

 

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ৩ নম্বর শালনগর ইউনিয়নের কাশিপুর গ্রামের বিভিন্ন মসজিদ থেকে আইপিএস, ব্যাটারি, মাইক ও পানির মোটর চুরি হচ্ছে। এছাড়াও গ্রামের বিভিন্ন বসতবাড়ি থেকে গরু, ছাগল, স্বর্ণালংকার, মোটর, বৈদ্যুতিক তার, সাইকেল, মোবাইল ও ব্যাটারিসহ মূল্যবান জিনিসপত্র প্রতিনিয়ত চুরি হচ্ছে। স্থানীয়রা এসব চুরির প্রতিকার চেয়ে জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেননি। ফলে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী চোরদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

 

মানববন্ধন শেষে লোহাগড়া উপজেলা প্রশাসনের সহযোগিতা চেয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এরপর মসজিদ থেকে আইপিএস ও ব্যাটারি চুরির ঘটনায় সাদ্দাম হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে লোহাগড়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।

 

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, ‘এসব চুরির ঘটনায় আগে কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়নি। আজ চোরদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধনের কথা শুনেছি। কর্মসূচি শেষে মসজিদে চুরির বিষয়ে একটি লিখিত এজাহার পেয়েছি। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT