1. admin@dainiksomoybela.com : Admin :
দেবীগঞ্জে চীনের উপহারের এক হাজার শয্যার হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

দেবীগঞ্জে চীনের উপহারের এক হাজার শয্যার হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

লালন সরকার, দেবীগঞ্জ

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীন সরকার উপহার হিসেবে বাংলাদেশে ১ হাজার শয্যার ৩টি হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছে। এ হাসপাতালগুলোর একটি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় স্থাপনের দাবিতে এক মানববন্ধনের আয়োজন করেছে স্থানীয় জনসাধারণ।

শনিবার (৩ মে) দুপুর ১২টায় দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দেবীগঞ্জবাসীর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও পেশা ও শ্রেণি নির্বিশেষে কয়েক হাজার সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি ও উপজেলা জামায়াতের সাবেক আমির আবুল বাশার বসুনিয়া, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাংগঠনিক সম্পাদক ও চিলাহাটি ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাদেরী কিবরিয়া রানা, ইসলামী আন্দোলন দেবীগঞ্জ শাখার সভাপতি কামরুল হাসান প্রধান, দেবীগঞ্জ উন্নয়ন ফোরামের আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওয়াসিস আলম।

বক্তারা বলেন, সৈয়দপুর বিমানবন্দর থেকে দেবীগঞ্জের দূরত্ব কম হওয়ায় যোগাযোগ ব্যবস্থা অনুকূল। এছাড়া দেবীগঞ্জে পর্যাপ্ত খালি জমি থাকায় হাসপাতাল নির্মাণের উপযুক্ত পরিবেশ রয়েছে। পঞ্চগড়ে কোনো মেডিক্যাল কলেজ বা বড় সরকারি হাসপাতাল না থাকায় জেলার প্রায় ১৩ লাখ মানুষ দীর্ঘদিন ধরে আধুনিক চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছাতে দীর্ঘ সময় লাগে, ফলে মুমূর্ষু রোগীদের অনেকেই পথেই মৃত্যুবরণ করেন।

তারা আরও বলেন, রংপুর, দিনাজপুর এবং নীলফামারীতে মেডিক্যাল কলেজ থাকলেও পঞ্চগড়ে নেই, ফলে এখানকার জনগণ বারবার চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। তাই চীনের উপহারের একটি হাসপাতাল দেবীগঞ্জে স্থাপন করলে শুধু পঞ্চগড় নয়, আশপাশের জেলাগুলোর মানুষও উন্নত চিকিৎসা সুবিধা পাবে। বক্তারা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে দেবীগঞ্জে হাসপাতাল স্থাপনের জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT