1. admin@dainiksomoybela.com : Admin :
দেবীগঞ্জ বাজারের সিন্ডিকেট ভাঙতে ৫৩ টাকা কেজিতে ক্রেতাদের কাছে আলু বিক্রি করলো প্রশাসন - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক

দেবীগঞ্জ বাজারের সিন্ডিকেট ভাঙতে ৫৩ টাকা কেজিতে ক্রেতাদের কাছে আলু বিক্রি করলো প্রশাসন

  • প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

লালন সরকার, দেবীগঞ্জ 

পঞ্চগড়ের দেবীগঞ্জ বাজারের সিন্ডিকেট ভাঙতে ও ক্রেতাদের হাতে ন্যায্যমূল্যে আলু তুলে দেওয়ার উদ্দেশ্যে ৫৩ টাকায় আলু বিক্রি শুরু করেছে জেলা প্রশাসন। 

শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে এগারোটায় সাধারণ ক্রেতাদের ন্যায্যমূল্যে কেনাকাটার সুবিধার্থে উপজেলা পরিষদ চত্বরে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলার সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সহযোগিতায় এই ন্যায্যমূল্যের বাজারের কার্যক্রম শুরু হয়।

ন্যায্য মূল্যের বাজারের উদ্বোধন করেন দেবীগঞ্জ সহকারী কমিশনার ( ভূমি) ও পৌর প্রশাসক মোঃ তুরাব হোসেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মকবুল হোসেন।

ন্যায্য মূল্যের বাজারে সকাল থেকেই উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ব্যাগ হাতে সারিতে দাঁড়িয়ে আলু কিনছেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ। শৃঙ্খলা রক্ষায় সহায়তা করছেন সেনাসদস্যরা। বাজার পরিচালনায় সহযোগিতা করছে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের স্বেচ্ছাসেবীরা। তারা অধিকাংশই ছাত্র। বাজারে আলুর কেজি ৭০ থেকে ৭৫ টাকা হলেও ন্যায্যমূল্যের বাজারে ৫৩টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারমূল্যের চেয়ে তুলনামূলক কম দামে আলু কিনতে পেরে খুশি সাধারণ ক্রেতারা।

দেবীগঞ্জ পৌরসভার সাহাপাড়া এলাকার গৃহীনি লতিকা রানি রায় কম দামে আলু কিনতে ন্যায্য মূল্যের বাজারে আসেন। তিনি প্রতিবেদককে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্য আজকে ৫৩ টাকায় আলু কিনলাম। বাজারের থেকে কম দামে আলু বিক্রি করায় প্রশাসন এবং সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। প্রশাসনের কাছে দাবি জানাই এরকম কার্যক্রম যেন চালু রাখে।

ন্যায্য মূল্যের বাজারে আলু কিনতে আসা জাহিরুল ইসলাম নামে এক ভ্যান চালক বলেন, বাজারে আলুর কেজি ৭০ থেকে ৭৫ টাকা। এইজন্য আমরা বাজারে না কিনে এইখানে আসছি আলু কিনতে। সরকারি ভাবে কম দামে আলু বিক্রি করায় আমরা সাধারণ মানুষ অনেক খুশি। আলুর পাশাপাশি অন্যান্য সবজি যদি কম দামে পাওয়া যেত তাহলে আমাদের আরও উপকার হতো।

ন্যায্য মূল্যে বাজার পরিচালনায় সহযোগিতা করা সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সদস্য মোঃ রুমন ইসলাম বলেন, গত বৃহস্পতিবার পঞ্চগড়ে জেলা প্রশাসক স্যার ন্যায্য মূল্যের বাজারের উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় দেবীগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সহযোগিতায় আজকে ৫৩ টাকায় আলু বিক্রি শুরু করেছি। আজকে জনপ্রতি ৫ কেজি করে মোট ৩০০ লোকের কাছে এই আলু বিক্রি করা হবে। আগামীতে আলুর পাশাপাশি অন্যান্য সবজি এ বাজারে সংযুক্ত করা হবে।

এবিষয়ে দেবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ তুরাব হোসেন বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যে বাজার নিশ্চিতের লক্ষ্যে দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ন্যায্য মূল্যের বাজার চালু করা হয়েছে। এখানে ৫৩ টাকা কেজি দরে মোট ১৫০০ কেজি খাওয়ার আলু ক্রেতাদের কাছে বিক্রি করা হবে। আমরা আশা করছি এই কার্যক্রম চলমান থাকলে বাজারের সিন্ডিকেট ভাঙতে পারা যাবে এবং আলুর দামে কমে আসবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT