1. admin@dainiksomoybela.com : Admin :
তারেক রহমানের হাতেই ভবিষ্যত বাংলাদেশ নিরাপদ: ডাঃ শফিকুল ইসলাম - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

তারেক রহমানের হাতেই ভবিষ্যত বাংলাদেশ নিরাপদ: ডাঃ শফিকুল ইসলাম

  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

আশরাফুল আলম সরকার বিশেষ প্রতিনিধি

শুধুমাত্র এককভাবে ক্ষমতায় টিকে থাকার উদ্দেশ্যে গণতন্ত্রকে ধংস করা হয়েছিল। সেই সংকটময় পরিস্থিতিতে গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেন জিয়াউর রহমান। বাংলাদেশে বহুমাত্রিক গণতন্ত্রের পথচলা আবারো শুরু হয়। শহিদ জিয়ার সৃষ্টি বিএনপি বিগত ৪৬ বছরে চারবার সকলের অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়ে দেশ ও জনগণের সমৃদ্ধি ও কল্যাণে কাজ করে গেছে। এখন তারেক রহমানের হাতেই ভবিষ্যত বাংলাদেশ নিরাপদ। শনিবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলা মাওনা ইউনিয়নের ইদ্রপুর বাজারে বিএনপির নেতা কর্মীরের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন,গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত‍্যাশী, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ শফিকুল ইসলাম।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির রাজপথে আপসহীন ভূমিকা ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়। তার সেই অগ্রণী ভূমিকার জন্য গণতন্ত্র পুনরুদ্ধার হয়। বাংলাদেশে গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার লক্ষ্যে বিএনপি ১৯৯১ সালে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনকালে সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছে। এতে নেতৃত্ব দিয়েছেন গণতন্ত্রের অনন্য প্রতীক বেগম খালেদা জিয়া। সামগ্রিকভাবে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চা ও বিকাশসহ দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বিএনপি’র বলিষ্ঠ ভূমিকা জনগণ কর্তৃক সবসময় সমাদৃত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, মাওনা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক সুরুজ মিয়া, বিল্লাহ হোসেন সাবেক সহ-সভাপতি ৫ নং ওয়ার্ড বিএনপি, হাবিবুর রহমান সদস্য ৫ নং ওয়ার্ড বিএনপি, মনির হোসেন সহ দপ্তর সম্পাদক ৫ নং ওয়ার্ড বিএনপি, আব্দুল করিম মিয়া যুগ্ম সম্পাদক ৫ নং ওয়ার্ড বিএনপি,যুবদল নেতা আসছাম মিয়া, হুমায়ুন কবির সাধারণ সম্পাদক ৫ নং ওয়ার্ড শ্রমিকদল, হালিম মিয়া সভাপতি ৫ নং ওয়ার্ড শ্রমিক দল, ফারুক হোসেন, জাহাঙ্গীর হোসেন, জিন্নাত আলী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT