1. admin@dainiksomoybela.com : Admin :
তারুণ্যের অগ্রযাত্রার’ উদ্যোগে ঝিনাইদহে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

তারুণ্যের অগ্রযাত্রার’ উদ্যোগে ঝিনাইদহে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

 

মোঃ আবু সাইদ শওকত আলী,
বিশেষ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার বোড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে তারুণ্যের অগ্রযাত্রা নামে একটি মানবিক ও সামাজিক সংগঠনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল। শীতের তীব্রতায় দুর্দশাগ্রস্ত হতদরিদ্র মানুষের মুখে একটু উষ্ণতার হাসি ফোটাতে এই আয়োজন ছিল সম্পূর্ণ মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার অংশ।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও তরুণ সমাজকর্মী সাকিব মোহাম্মদ আল হাসান মিজু বলেন, “আমরা বিশ্বাস করি—মানবিকতায় মানুষের প্রকৃত পরিচয়। সমাজের অনেকে যখন নিজেদের নিয়ে ব্যস্ত, তখন দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব।”

এ সময় উপস্থিত ছিলেন বোড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, সহকারী প্রধান শিক্ষক শাকের আলী, এলাকার কৃষক ও সুবল লতা ধানের উদ্ভাবক সুবোল বিশ্বাস এবং তারুণ্যের অগ্রযাত্রার সদস্য ও শীতবস্ত্র বিতরণ কমিটির আহবায়ক অনোক বিশ্বাসসহ আরও অনেকে।

অনুষ্ঠানে সাধুহাটী ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায়, শ্রমজীবী ও হতদরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। প্রত্যন্ত এলাকার মানুষ সকাল থেকেই সারিবদ্ধভাবে মাঠে জড়ো হন। কম্বল পেয়ে অনেকের চোখেই ছিল স্বস্তির ছাপ।

মানবিকতা নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা আসিফ কাজল বলেন, “শীতের এই কষ্টে একটি কম্বল হয়তো কারও জীবনে সাময়িক স্বস্তি এনে দেয়, কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর এই চর্চাটাই আমাদের সমাজকে সুন্দর করে। যার যা সামর্থ্য আছে, সবাই যদি একটু করে এগিয়ে আসে—তাহলেই আমাদের সমাজ আরও মানবিক হবে।”

তিনি আরও বলেন, “তারুণ্যের অগ্রযাত্রা শুধু একটি সংগঠন নয়, এটি তরুণদের সামাজিক দায়িত্ব পালনের প্ল্যাটফর্ম। আমরা চাই, ঝিনাইদহসহ দেশের সর্বত্র মানবিকতার আলো ছড়িয়ে পড়ুক।”

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT