1. admin@dainiksomoybela.com : Admin :
ঢাকা সাভারে পাওনা টাকার জন্য বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ১ - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা 

ঢাকা সাভারে পাওনা টাকার জন্য বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ১

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার ঢাকা :

ঢাকা সাভারে পাওনা টাকার জন্য বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ঘাতক রনি প্রামাণিককে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত একটি ধারালো পুরাতন স্টীলের কাঁচি উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

এরআগে গত ৮ নভেম্বর রাতে সাভার মডেল থানাধীন আমিনবাজার ইউনিয়নের বড়দেশী পশ্চিমপাড়া মহল্লার মিজানুর রহমানের অটোরিক্সা গ্যারেজের দক্ষিণ পাশে ফাঁকা জায়গায় মুক্তার হোসেনকে ছুরিকাঘাকাতে হত্যা করে তার বন্ধু রনি প্রামাণিক।

নিহত মুক্তার হোসেন (৩৪) কুমিল্লা জেলার মুরাদনগর থানার ভিটি পাঁচ পুকুরিয়া গ্রামের মৃত আজিজের ছেলে। সে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী পশ্চিমপাড়া এলাকায় ভাড়া থেকে রাজধানী পরিবহনে হেলপার হিসেবে কাজ করতো।

অন্যদিকে গ্রেপ্তারকৃত রনি প্রামাণিক (২৬) পাবনা জেলার বেড়া থানার মাছখালী গ্রামের শহিদ প্রামাণিকের ছেলে। সে সাভারের আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকার মোজাম্মেল হকের বাড়ির ভাড়াটিয়া এবং মোক্তার হোসেনের বন্ধু।

সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, বন্ধুত্বের সুবাদে নিহত মুক্তার হোসেন আসামী রনি প্রামাণিকের কাছ থেকে ১৫০০ টাকা ধার নেয়। উক্ত ধারের টাকাকে কেন্দ্র করিয়া আসামী রনি প্রামাণিক গত ৮ নভেম্বর রাতে ধারালো চাকু দ্বারা মুক্তারকে খুন করে। পরবর্তীতে উক্ত ঘটনার বিষয়ে মৃত মুক্তারের স্ত্রী শাহানাজ আক্তার বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা (নং-২১) দায়ের করেন।

এ ঘটনায় ঢাকা জেলার অতিরিক্ত ডিআইজি আহম্মদ মুঈদ এর তত্ত্বাবধানে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল মিঞার নেতৃত্বে এসআই মোঃ ফয়সাল আলম ও সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার পাবনা জেলাধীন আমিনপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার এক পর্যায়ে আমিনপুর থানার নগরবাড়ি ঘাট রঘুনাথপুর মোড় জনৈক টুটুল এর চায়ের দোকানের সামনে হইতে আসামী রনি প্রামাণিক (২৬) কে গ্রেপ্তার করেন এবং তার নিকট হতে একটি ধারালো পুরাতন স্টীলের কাঁচি উদ্ধার করেন।

এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মুক্তার হোসেনকে ধারালো চাকু দ্বারা আঘাত করে হত্যা করার কথা স্বীকার করেন। এঘটনায় রনি প্রামাণিককে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT