1. admin@dainiksomoybela.com : Admin :
ঝিনাইদহে জাকজমকপুর্ণ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা 

ঝিনাইদহে জাকজমকপুর্ণ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

 

মোঃ আবু সাইদ শওকত আলী ,
বিশেষ প্রতিনিধিঃ
জমকালো আয়োজনে পর্দা নামল ঝিনাইদহের উত্তর নারায়ণপুর আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের। শনিবার বিকেলে ফাইনালে মুখোমুখি হয় কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব ও ঢাকার সিংগাপুর ট্রেনিং সেন্টার। ফাইনালকে ঘিরে উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

টান টান উত্তেজনা, আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ লড়াই উপহার দেয় দুই দল। যা দেখে মুগ্ধ হয় দর্শকরা। এমন আয়োজন নিয়মিত করার দাবী তাদের। আর এর ধারাবাহিকতা ধরে রাখার আশ্বাস দেন আয়োজকরা।

ফাইনালের আনুষ্ঠানিকতা শেষে বিকাল ৩ টা ২০ মিনিটে মাঠে বল গড়ায়। খেলার শুরু থেকেই উত্তেজনার পারদ চড়তে থাকে। প্রথম বাঁশি বাজতেই দুই দল একের পর এক আক্রমন ও পাল্টা আক্রমণে দর্শকদের মাতিয়ে তোলে।

কখনো কুষ্টিয়ার পোড়াদহ একাদশের ফরোয়ার্ডদের জোরালো শট, আবার পর মুহূর্তেই সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের দ্রুত কাউন্টার অ্যাটাক উপস্থিত দর্শকদের হৃদকম্পন বাড়িয়ে দেয়। পুরো মাঠ তো বটেই খেলার প্রতিটি সেকেন্ডেই ধরা পড়ে উত্তেজনার তীব্রতা। গোলরক্ষকদের ধারাবাহিক সেভে দুদলই নিশ্চিত গোল থেকে বেঁচে যায় একাধিকবার।

কিন্তু খেলা শুরুর ৩২ মিনিটের মাথায় রক্ষনভাগের দুর্বলতায় গোল হজম করতে হয় কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাবকে। ঢাকার সিংগাপুর ট্রেনিং সেন্টার দলের খেলোয়াড় আশরাফুল ইসলাম একমাত্র জয়সুচক গোলটি করেন।

গোল হজম করে প্রথমার্ধে গোল পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব। দ্বিতীয়ার্ধ শুরু হতেই পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব সমতার জন্য ঝাঁপিয়ে পড়ে, আর সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার ব্যবধান বাড়াতে আক্রমণে আরও বাড়িয়ে দেয়।

শেষমেষ ১-০ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদ।

এ সময় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, চেম্বারের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, বিএনপি নেতা ও আয়োজক আলাউদ্দীন আল মামুন, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, আব্দুর রহমান কামাল, আয়োজক হাবিবুর রহমান ও সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম উপস্থিত থেকে উত্তেজনাময় এই ফুটবল খেলা উপভোগ করেন।

বিজয়ী দলকে এক লাখ টাকা ও রানার্সআপ দলকে ৭০ হাজার টাকা প্রদান করা হয়। উল্লেখ্য উত্তর নারায়ণপু লায়ন্স ক্লাবের আয়োজনে গত ৩ নভেম্বর শুরু হয় এই টুর্ণামেন্ট। এতে ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন জেলার ৮ টি দল অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT