1. admin@dainiksomoybela.com : Admin :
জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদের পরিবারকে ৩কোটি টাকার অনুদান দিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন। - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদের পরিবারকে ৩কোটি টাকার অনুদান দিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন।

  • প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:মোঃইমরান।

জুলাই ও আগষ্টে আন্দোলনে পতিত ফ্যাসিস্টি সরকার কতৃক শহীদ ৩০০ পরিবারকে ১ লক্ষ করে মোট ৩ কোটি টাকার চেক হস্তান্তর করেছে শায়খ আহমাদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশনের মিলনায়তনে আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত বৈষম্যবিরোধী আন্দোলনের ৩০০ শহীদ পরিবারকে সহায়তা প্রদান’ অনুষ্ঠানে এ চেকগুলো হস্তান্ত করা হয়।

শহীদ-স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, শহীদ পরিবারের হাতে যদি কোটি টাকার চেকও উঠিয়ে দেওয়া হয়, তাহলেও তাদের ক্ষতি পুষিয়ে দেওয়া সম্ভব নয়

তিনি বলেন, এই প্রকল্পের জন্য আমরা কোনো তহবিল সংগ্রহ করিনি। ফাউন্ডেশনের সাধারণ তহবিল থেকে আমরা হতাহত ও শহীদ পরিবারকে অর্থ সহায়তা করেছি। যারা সন্তান, বাবা ও স্বামী হারিয়েছেন তারা অবশ্যই কষ্ট পেয়েছেন। তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। তবে সান্ত্বনার বিষয় হচ্ছে, পৃথিবী থেকে সবাইকে চলে যেতে হবে। প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমন মৃত্যু অবশ্যই গর্বের, যাদের নিয়ে সবাই গর্ববোধ করেন।

তিনি আরও বলেন, আজ নামেমাত্র একটা সংখ্যা আপনাদের হাতে তুলে দিচ্ছি। যদি ভবিষ্যতে আপনাদের দরকার হয়, তবে আস-সুন্নাহ ফাউন্ডেশনকে জানাবেন। আন্দোলনে শহীদদের জন্য সরকার চমৎকার ঘোষণা দিয়েছে। আশা করি আপনারাও সেটি পাবেন। তার আগ পর্যন্ত আপনারা যেন চলতে পারেন, তার জন্য এই ব্যবস্থা।

৩০০ পরিবারের মধ্যে এতিম পরিবার ছিল ১০৯টি, সাধারণ পরিবার ১৮৯টি এবং হিন্দু পরিবার ২টি। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১ হাজার ৪৬৯ জনকে ৪ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT