
নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা অফিস:
চুয়াডাঙ্গা শহরের শশ্বানপাড়া এলাকার শহর বাউল একাডেমি প্রাঙ্গণে শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় লালন স্বেচ্ছাসেবক সংস্থা, চুয়াডাঙ্গা জেলা শাখার কমিটি গঠন ও সদস্য ফরম বিতরণ অনুষ্ঠান।
মানবধর্ম, ভালোবাসা ও সেবার আদর্শে অনুপ্রাণিত হয়ে লালন শাইজীর দর্শন ও চিন্তাধারায় সমাজ গঠনের প্রত্যয়ে গঠিত এই সংস্থার মাধ্যমে সমাজে মানবতা, সহানুভূতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যরা ঘোষণা করা হয়।
চুয়াডাঙ্গা জেলা লালন স্বেচ্ছাসেবক সংস্থার ২০২৫-২০২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি নিম্নরূপঃ
সভাপতি: আহাদ খাইরুল পাগল
সহ-সভাপতি: সাহিত্যিক মনিরুল ফকির
সাধারণ সম্পাদক: ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ
সহ-সাধারণ সম্পাদক: ইয়াকুব ফকির (তালতলা)
সাংগঠনিক সম্পাদক: আব্দুল লতিফ লাঠা
অর্থ সম্পাদক: মোহাম্মদ সাইদুল ইসলাম (আয়না মহল)
দপ্তর সম্পাদক ও সংগঠনের মুখপাত্র: মোঃ আবদার হোসেন রাজু
প্রচার সম্পাদক: আব্দুল হামিদ, আব্দুল আলিম ও আর্টিস্ট আমির হোসেন
সাংস্কৃতিক সম্পাদক: সিদাম, জুয়েল পাগল, সাগর বাউল, মাজেদ বাউল, খালেক, জুলিয়াস পাগল ও রিপন
প্রকাশক: মোঃ আবদার হোসেন রাজু
অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা বলেন, লালনের মানবধর্ম, ভালোবাসা ও আত্মশুদ্ধির শিক্ষা সমাজে নতুন করে জাগরণ আনবে।
সংস্থার নবগঠিত কমিটি ঘোষণা করেন সভাপতি আহাদ খাইরুল পাগল এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ।
📸 অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি, সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণে আধ্যাত্মিক সংগীত পরিবেশনের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে।
💬 সংগঠনের মুখপাত্র আবদার হোসেন রাজু বলেন,
“আমাদের লক্ষ্য — লালনের মানবধর্ম ও ভালোবাসার আদর্শে সমাজে সত্য, সৌন্দর্য ও সেবার বার্তা ছড়িয়ে দেওয়া।”
Leave a Reply