1. admin@dainiksomoybela.com : Admin :
গাজীপুর,শ্রীপুরে কাঁচামালের ব্যবসায়ীরা মানছে না পৌর প্রশাসকের আদেশ - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা 

গাজীপুর,শ্রীপুরে কাঁচামালের ব্যবসায়ীরা মানছে না পৌর প্রশাসকের আদেশ

  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

কবির আকন্দ(শ্রীপুর প্রতিনিধি):

১৯ এপ্রিল ২০২৫ শনিবার গাজীপুরের শ্রীপুর কাঁচা বাজারে সরজমিনে গিয়ে দেখা গেল কাঁচামালের ব্যবসায়ীরা শ্রীপুর পৌর প্রশাসকের আদেশ মানছে না। গত ১৭ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার বিকাল চারটার দিকে শ্রীপুর পৌরসভার দায়িত্ব প্রাপ্ত পৌর প্রশাসক ও শ্রীপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার,জনাব ব্যারিস্টার সজীব আহমেদ একটি ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে শ্রীপুর কাঁচা বাজারের কাঁচামালের ব্যবসায়ীদেরকে বাজারের বিভিন্ন রাস্তা ও জায়গা থেকে শ্রীপুর পৌরসভা কর্তৃক নির্মিত কয়েকটি সেডে তাদেরকে বসিয়ে দিয়ে যান এবং তিনি ঘোষণা দিয়ে যান যে সেডের বাইরে কেউ কাঁচামাল বিক্রি করতে পারবেন
না।কিন্তু আজ শনিবার বাজারের দিন হওয়ায় অনেক ব্যবসায়ী অধিক মুনাফার লোভে সেডের বিট থেকে নেমে গিয়ে বাজারের বিভিন্ন রাস্তায় ও গরু হাটে দোকান বসিয়েছে।শ্রীপুর পৌর প্রশাসক ও শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার,জনাব ব্যারিস্টার সজীব আহমেদের আদেশ অমান্যকারীরা হলেন-হোসেন আলী,বেনজির আহমেদ,হাবিব উদ্দিন(হাবি),খোরশেদ আলম,বুলেট, মফিজ উদ্দিন, আকরাম হোসেন,ফরিদ মিয়া,লিমন মিয়া, নাজমুল হোসেন, মজিবর রহমান ও ইব্রাহিম।
অপরদিকে যারা পৌর প্রশাসকের আদেশ মান্য করতেছেন তারা হলেন-আলমগীর হোসেন, আবুল কাশেম, মোঃ আসাদ মিয়া, নেওয়াজ উদ্দিন, লোকমান হোসেন, দুলাল মিয়া ও রুবেল। যারা শ্রীপুর পৌর প্রশাসকের আদেশ মান্য করতেছেন তারা আমাকে বলেন সেডে সবাই অবস্থান না করায় ক্রেতারা তাদের দোকানে কাঁচামাল কিনতে আসতেছে না। তারা একেক জনে সারা দিনে ২০০ টাকার কাঁচামালও বিক্রি করতে পারে নাই। তাদের কোনো কোনো কাঁচামাল বিক্রি করতে না পরায় সে গুলো পঁচে যাচ্ছে।তাদের বক্তব্য রেকড করা হলে তারা বলেন-আমারা কি অপরাধ করেছি?আমরা শ্রীপুর পৌর প্রশাসকের আদেশ মানতে যেয়ে ব্যবসায় লোকসানে পড়েছি।আমরা আমাদের মহাজনের মালের টাকা কেমন করে শোধ করবো? আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে কিভাবে খেয়ে পড়ে বাঁচবো?
এভাবেই আমি শুনতে পেলাম কয়েকজন কাঁচামালের ব্যবসায়ীর হাহাকার!

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT