
মোঃ খালেদুর রহমান, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানায় নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই অধ্যাপক মতিউর রহমানের নেতৃত্বে দাঁড়িপাল্লা প্রতীকের মিছিলে সৃষ্টি হয় ব্যাপক গণজোয়ার। বৃহস্পতিবার বিকেলে কোটচাঁদপুর পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশাল এই প্রচারণা মিছিল।
মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা মাওলানা আব্দুল হাই, কোটচাঁদপুর থানা আমির মাওলানা তাজুল ইসলাম, কোটচাঁদপুর পৌর আমির মাওলানা আব্দুল কাইয়ুমসহ স্থানীয় ও থানা-পৌর পর্যায়ের বহু নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা।
প্রচারণা মিছিলে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক মতিউর রহমান বলেন,
“আজ দেশের মানুষ দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যে অতিষ্ঠ। জনগণ একটি সৎ, ন্যায়ভিত্তিক ও আল্লাহভীরু নেতৃত্ব চায়। দাঁড়িপাল্লা কোনো ব্যক্তির প্রতীক নয়, এটি ন্যায় ও ইনসাফের প্রতীক। আমি কথা দিচ্ছি—জনগণের অধিকার রক্ষায় আপসহীন থেকে কাজ করব।”
তিনি আরও বলেন,
“ক্ষমতার লোভে নয়, বরং আল্লাহর সন্তুষ্টি ও মানুষের কল্যাণে এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। আপনারা যদি পাশে থাকেন, তাহলে কোটচাঁদপুর হবে একটি আদর্শ ও শান্তিপূর্ণ জনপদ।”
অন্যদিকে মাওলানা আব্দুল হাই তাঁর গম্ভীর ও আবেগঘন বক্তব্যে বলেন,
“এই দেশকে সৎ ও যোগ্য নেতৃত্বের হাতে তুলে দেওয়ার সময় এখনই। যারা আল্লাহকে ভয় করে না, তারা মানুষের হক আদায় করতে পারে না। অধ্যাপক মতিউর রহমান একজন সৎ, যোগ্য ও নীতিবান মানুষ—তাঁকে বিজয়ী করা মানেই ন্যায় ও ইনসাফের বিজয়।”
তিনি ভোটারদের উদ্দেশে আরও বলেন,
“দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আপনারা শুধু একজন প্রার্থীকে নয়, বরং একটি আদর্শ ও ইসলামী মূল্যবোধকে বিজয়ী করবেন।”
মিছিল চলাকালে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রচারণা মিছিলটি একটি জনসভায় রূপ নেয়।
স্থানীয়দের মতে, প্রচারণার প্রথম দিনেই এমন ব্যাপক জনসমাগম অধ্যাপক মতিউর রহমানের জনপ্রিয়তারই প্রতিফলন।
Leave a Reply