1. admin@dainiksomoybela.com : Admin :
কোটচাঁদপরে গ্রাহকের ৬ লক্ষ টাকা নিয়ে উধাও সমাধান এনজিও কর্মী - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা  শ্রীপুরে মসজিদে চুরি, ফ্যান-ব্যাটারি-মোটরের তারসহ বাথরুমের দরজা নিয়ে গেছে দুর্বৃত্তরা

কোটচাঁদপরে গ্রাহকের ৬ লক্ষ টাকা নিয়ে উধাও সমাধান এনজিও কর্মী

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

 

মোঃ আবু সাইদ শওকত আলী,
বিশেষ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে সমাধান নামে এক এনজিও কর্মীর বিরুদ্ধে প্রত্যারণার মাধ্যমে গ্রাহকের ৬ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা যায় কোটচাঁদপুর হাসপাতাল রোডে সমাধান নামে একটি এনজিও অফিস আছে, ওই অফিসের সাবেক কর্মী কৌশলে ঋণ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে সঞ্চয় বাবদ বিভিন্ন সময় তালসার গ্রামের ১৭ জন গ্রাহকের কাছ থেকে প্রায় ৬ লক্ষ টাকা নিয়ে পালিয়েছেন। ওই ঘটনায় ২৭ অক্টোবর সোমবার সকালে বিক্ষুপ্ত গ্রাহকরা সমাধান এনজিও অফিসে তালা ঝুলিয়ে দেন। ওই কর্মীর নাম শিমুল হোসেন, তিনি যশোর জেলার মনিরামপুর উপজেলার চালুয়াহাটি দক্ষিণপাড়ার সিরাজুল ইসলামের ছেলে বলে জানা গেছে। ভুক্তভোগী শাহানাজ কালের কণ্ঠকে জানান আমার বাড়ি উপজেলার তালসার গ্রামে, আমাদের পাড়ায় সমিতি খুলবে বলে ২ মাস আগে শাখা ব্যবস্থাপক জিয়াউর রহমান ও কর্মী শিমুল হোসেন যান, সেখানে পাড়ার ১৫ থেকে ২০ মহিলা ডেকে নতুন সমিতি খোলার প্রস্তাব দেন। আমরা তাদের কথায় সরল বিশ্বাসে পাড়ার সবার সাথে কথা বলে সমিতির মাধ্যমে ঋণ নেয়ার জন্য প্রস্তুুতি নি। সমিতির নিয়ম মোতাবেক প্রতি লাখে ১০ হাজার টাকা সঞ্চয় ও ভর্তি ফি বাবদ আমি মোট ৫১৬২০ টাকা জমা দিয়েছি, আজ ঋণ নিতে এসে শুনি সেই কর্মী নেই, টাকা নিয়ে পালিয়েছে। আর এক ভুক্তভোগী সাহারা খাতুন জানান আমার বাড়িতে কাজ চলছে ৫ লক্ষ টাকার প্রয়োজন ছিলো, সমাধান এনজিও থেকে সে টাকা গ্রহনের জন্য ৫১৬২০ টাকা জমা দিয়েছি, আজ ঋণ নিতে এসে জানতে পারছি যে, ওই কর্মী নাকি চাকরী ছেড়ে চলে গেছেন দুই মাস আগে। এমনই অভিযোগ করেন অন্যান্য ভুক্তভোগী তানিয়া, শিপালি, রোকেয়া, ছায়মা, মান্নান, শারমিন, তারাম, ওসমান, বিজলী, নাজমা, শ্রীরাম, খাইরুল ও বন্যা খাতুন। শ্রীরাম জানান গতকালও আমি টাকা দেয়ার আগে অফিসে এসে দেখি অফিসের সামনে টাঙ্গানো তালিকায় শিমুল এর নাম আছে আজ ওই তালিকা ম্যানেজার সরিয়ে ফেলে বলছেন সে নাকি ২ মাস আগে চাকরী ছেড়ে চলে গেছেন। আমাদের টাকা মেরে দেয়ার সাথে ম্যানেজার জড়িত আছেন বলে তিনি অভিযোগ করেন। তার এমন বক্তব্যর সতত্য পাওয়া যায় শাখা ব্যবস্থাপক জিয়াউর রহমান এর কথায়, তিনি জানান আগে থেকে ওই তালিকা ঝুলানো ছিলো সরাতে মনে নেই, যা আজ সরিয়েছি। আর আমি সমিতি গঠনের জন্য কর্মী শিমুলের সাথে গিয়েছিলাম ৩ মাস আগে। এর মধ্যে শিমুল ২ মাস হলো চাকুরী ছেড়ে চলে গেছেন, তাছাড়া সদস্যরা ম্যানেজার ও পাশ বই বাদেই টাকা জমা দিয়েছেন, যে কারণে ওই টাকায় দায় আমাদের নয়। সমাধান এনজিও এর আরএমও নুরুল হোসেন জানান আমি ঘটনা শুনে চৌগাছা থেকে এখানে এসেছি, সবার কথা শুনলাম, অভিযুক্ত শিমুল হোসেন গত ০১ আগস্ট ২০২৪ সালে ওই শাখায় যোগদান করেন এবং ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে চাকুরী থেকে অব্যহতি নেন, তার দায় দেনাও ইত্যি মধ্যে পরিশোধ করা হয়েছে। আমরা সদস্যদের সমস্যার কথা শুনেছি। প্রধান কার্যালয়ে কথাও বলেছি, শিমুল এর কাছ থেকে ওই টাকা আদায় করে সদস্যদের মাঝে ফিরিয়ে দেয়ার জন্য সর্ব্বোচ চেষ্টা করবেন বলে তিনি জানান। অভিযুক্ত শিমুল হোসেন এর মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT