1. admin@dainiksomoybela.com : Admin :
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অব্যবস্থাপনা ও নিরাপত্তাহীনতায় রোগী-স্বজনদের চরম ভোগান্তি - দৈনিক সময়বেলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে এস্কাফ, গাঁজা ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঠাকূরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অব্যবস্থাপনা ও নিরাপত্তাহীনতায় রোগী-স্বজনদের চরম ভোগান্তি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা।

গত ১৪ জুন ২০২৬ (রবিবার) আনুমানিক সকাল ১০টা থেকে ১১টার মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন চুয়াডাঙ্গা ফকিরপাড়ার বাসিন্দা খালেক। এ সময় তাদের সঙ্গে একটি সবুজ রঙের ব্যাগ ছিল। ব্যাগটির ভিতরে রোগীর প্রয়োজনীয় জিনিসপত্র, বাড়ির চাবি, একটি মোবাইল ফোন এবং নগদ অর্থ রাখা ছিল।

রোগীর স্বজনরা জরুরি বিভাগে চিকিৎসার প্রয়োজনে ব্যস্ত থাকায় ব্যাগটি বেডের পাশে রেখে দেন। এ সুযোগে এক ব্যক্তি জরুরি বিভাগে প্রবেশ করে ব্যাগটি নাড়াচাড়া করতে থাকে এবং পরে সেটি নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। পরবর্তীতে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, একজন ব্যক্তি ব্যাগটি নিয়ে চলে যাচ্ছে। তবে তার মুখে মাস্ক পরা থাকায় পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

এ ঘটনায় রোগীর স্বজনরা চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় রোগী ও স্বজনদের মূল্যবান জিনিসপত্র চুরির ঝুঁকিতে থাকতে হচ্ছে।

শুধু এ ঘটনাই নয়, হাসপাতাল চত্বরে দীর্ঘদিন ধরে দালালদের দৌরাত্ম্য, বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অবাধ বিচরণ এবং সার্বিক অব্যবস্থাপনার কারণে রোগীসেবার পরিবেশ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এসব বিষয়ে একাধিকবার হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

নিরাপত্তার ঘাটতি, অপর্যাপ্ত তদারকি এবং প্রশাসনিক দুর্বলতার কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন। তাই রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনার উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT