1. admin@dainiksomoybela.com : Admin :
*স্বরাষ্ট্র সচিব ও ভুয়া সাংবাদিক পরিচয়ে উপকূলে প্রতারণার জাল, আশাশুনিতে তোলপাড় - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

*স্বরাষ্ট্র সচিব ও ভুয়া সাংবাদিক পরিচয়ে উপকূলে প্রতারণার জাল, আশাশুনিতে তোলপাড়

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

 

 

*খুলনা প্রতিনিধি*  

 

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সাংবাদিক ও মানবাধিকার কর্মী— তিন পরিচয়েই প্রতারণা। সাতক্ষীরা ও খুলনার উপকূলীয় এলাকাজুড়ে সরকারি ঘর ও চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শিহাবুজ্জামান নামের এক প্রতারকের বিরুদ্ধে। তার প্রতারণার জালে পড়ে নিঃস্ব হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে পেশাদার সাংবাদিকও।

 

অনুসন্ধানে জানা যায়, সাতক্ষীরার আশাশুনি উপজেলার মাড়িয়াল পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা শিহাবুজ্জামান দীর্ঘদিন ধরে শ্যামনগর ও আশাশুনি এলাকায় নিজেকে ‘আশাশুনি প্রেস ক্লাবের সদস্য’ হিসেবে পরিচয় দিচ্ছিলেন। তবে প্রেস ক্লাবের ক্যাশিয়ার মোস্তাফিজুর রহমান স্পষ্ট জানিয়েছেন, “আমাদের প্রেস ক্লাবে এই নামে কোনো সদস্য নেই। আমরা তাকে চিনিও না। প্রেস ক্লাবের নাম ব্যবহার করে সে সম্পূর্ণ অবৈধ ও ভুয়া পরিচয় দিয়ে বেড়াচ্ছে।”

 

শুধু ভুয়া সাংবাদিক পরিচয় নয়, কয়রা ও আশাশুনির প্রত্যন্ত অঞ্চলে অসহায় মানুষকে সরকারি ঘর পাইয়ে দেওয়া এবং চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সে বিভিন্নজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

এই চক্রের শিকার হয়েছেন খোদ গণমাধ্যমকর্মীরাও। কলারোয়া উপজেলায় কর্মরত জাতীয় দৈনিক ‘একুশে নিউজ’-এর স্টাফ রিপোর্টার আবু রায়হানকে প্রেস কাউন্সিলের সদস্যপদ ও আইডি কার্ড পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে ৭ হাজার টাকা নেয় শিহাবুজ্জামান। একজন সাংবাদিকই যখন প্রতারণার শিকার হন, তখন সাধারণ মানুষ কীভাবে রক্ষা পাবে— প্রশ্ন তুলেছেন স্থানীয় সংবাদকর্মীরা।

 

অনুসন্ধানে আরও জানা যায়, সাতক্ষীরার পাশাপাশি খুলনার কয়রা উপজেলার দেয়াড়া গ্রামে শিহাবুজ্জামানের নিয়মিত যাতায়াত রয়েছে। স্থানীয়দের অভিযোগ, সেখানে এক কথিত ভুয়া নারী সাংবাদিকের সঙ্গে মিলে সে প্রতারণার সিন্ডিকেট গড়ে তুলেছে।

 

প্রতারকের এমন কর্মকাণ্ডে উপকূলীয় এলাকার সাধারণ মানুষ ও সুশীল সমাজ অতিষ্ঠ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগী ও সাংবাদিক সমাজ দাবি জানিয়েছেন, চিহ্নিত এই ভুয়া পরিচয়ধারীকে যেখানেই দেখা যাবে, তাকে অবরুদ্ধ করে পুলিশের হাতে সোপর্দ করতে হবে। আশাশুনি ও কয়রা থানার পুলিশের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT