1. admin@dainiksomoybela.com : Admin :
কালীগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে চালকের মরদেহ উদ্ধার - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার

কালীগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে চালকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

 

অপুদাস, 

 কালিগন্জ প্রতিনিধি-

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা বাজার সংলগ্ন ক্ষ্যাদাপাড়া মোড়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের কেবিন থেকে আব্দুর রহমান (৫০) নামে এক ট্রাকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহমান যশোর সদর উপজেলার রাজারহাট রামনগর গ্রামের ইব্রাহিম গাজীর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর ট-১১-১৩৪৬ নম্বরের ট্রাকটি গত তিন দিন ধরে কোলা বাজার এলাকার ক্ষ্যাদাপাড়া মোড়ে পার্কিং অবস্থায় ছিল। দীর্ঘ সময় ধরে ট্রাকটি একই স্থানে দাঁড়িয়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা ট্রাকচালককে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেয়।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের দরজা খুলে পেছনের কেবিন থেকে চালক আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহে পচন ধরেছিল বলে জানায় পুলিশ।

 

পুলিশের প্রাথমিক ধারণা, কোনো ছিনতাইকারী চক্র ট্রাকের মালামাল লুটের পর চালককে হত্যা করে ট্রাকটি ওই স্থানে ফেলে রেখে যেতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, সড়কে পার্কিং করা ট্রাক থেকে এক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে ২-৩ দিন আগেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারণ লাশ থেকে দুর্গন্ধ বের হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

 

উল্লেখ্য, উদ্ধার হওয়া আব্দুর রহমান আরটিভির যশোর জেলা প্রতিনিধি বিএম ফারুকের শ্বশুর বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT