1. admin@dainiksomoybela.com : Admin :
উত্তরায় মদের বার বন্ধের দাবিতে এলাকাবাসীর রাজপথে প্রতিবাদ - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক নড়াইলে লাশের সাথে অনৈতিক কাজ, আটক অ্যাম্বুলেন্স চালক আধুনিক সেবায় এগিয়ে আছে মেডিকো ডায়াগনস্টিক সেন্টার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা 

উত্তরায় মদের বার বন্ধের দাবিতে এলাকাবাসীর রাজপথে প্রতিবাদ

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

শাহজালাল সুমন টঙ্গী প্রতিনিধিঃ 

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় মদের বার ও মাদক বিস্তারের বিরুদ্ধে রাজপথে নেমেছে স্থানীয় যুব সমাজ। শুক্রবার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরে আয়োজিত এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন এলাকার শতাধিক তরুণ ও সচেতন নাগরিক। এ সময় তরুণ সমাজ স্লোগানে বলেন উত্তরায় মদের বার থাকবে না,মাদকের আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও এসব স্লোগানে তারা বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে এবং মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উত্তরা পশ্চিম থানা বিএনপি’র যুগ্ন আহবায়ক হাজী আনোয়ার ডালি বলেন বিভিন্ন এলাকায় গড়ে ওঠা মদের বারগুলো স্থানীয় বাসিন্দাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তরুণ সমাজ খুব সহজেই এসব স্থান থেকে মাদক সংগ্রহ করে আসক্ত হয়ে পড়ছে, যা সামাজিক অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে পুরো এলাকাকে। তিনি আরও অভিযোগ করেন, এসব বারের আশপাশে প্রায়ই ছিনতাই, ইভটিজিং ও নানা ধরনের অসামাজিক কার্যকলাপ ঘটছে। অনেক ক্ষেত্রে দেখা যায়, মাদকাসক্তরা রাতের বেলায় বের হয়ে মোবাইল ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে নারী ও সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে উত্তরা একটি গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা, যেখানে বহু ভদ্র পরিবার বসবাস করে। এছাড়া এখানে রয়েছে অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাসপাতাল। এমন একটি এলাকায় অবৈধ মদের বার গড়ে ওঠা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি। তিনি দাবি করেন, অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই এসব বারে অবাধে মদ বিক্রি করা হচ্ছে এবং সেখানে অনৈতিক কার্যকলাপও চলছে। এতে করে কিশোর-তরুণদের একটি অংশ দ্রুত মাদকের দিকে ঝুঁকে পড়ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকিস্বরূপ। বিক্ষোভকারীরা দ্রুত এসব অবৈধ মদের বার বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, “আমরা চাই আমাদের এলাকা মাদকমুক্ত হোক। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে। সমাবেশ শেষে হাজী আনোয়ার ডালির নেতৃত্বে একটি মিছিল বের করা হয়, যা উত্তরা পশ্চিমপাড়া এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচির মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এবং মাদকবিরোধী জনসচেতনতা তৈরির আহ্বান জানানো হয়। এদিকে এলাকাবাসীর অনেকেই জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে গড়ে ওঠা এসব বারের কারণে শিক্ষার্থীরা সহজেই মাদকাসক্ত হয়ে পড়ছে। তারা দ্রুত এসব অবৈধ স্থাপনা অপসারণ করে নিরাপদ ও সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT