1. admin@dainiksomoybela.com : somoy312admin :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ উত্তরায় মদের বার বন্ধের দাবিতে এলাকাবাসীর রাজপথে প্রতিবাদ চুয়াডাঙ্গায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত জ্বালানী তেল মজুতকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জেলা প্রশাসকের ​চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ টেন্ডার ছাড়াই মাদ্রাসার মেহগনি গাছ বিক্রির অভিযোগ, সভাপতির বিরুদ্ধে তিন লক্ষ টাকার অনিয়মের প্রশ্ন নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ খুলনায় রেলওয়ে পুলিশ লাইনে ডিউটিরত কনস্টেবলের রহস্যজনক মৃত্যু অস্ত্রাগার এলাকায় দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা পুলিশের কালীগঞ্জে শতবর্ষী ঝুঁকিপূর্ণ শুকনো ডাল, দ্রুত ব্যবস্থা না নিলে বড় বিপদের আশঙ্কা—প্রশাসনের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত জ্বালানী তেল মজুতকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জেলা প্রশাসকের

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মোঃ রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। সভায় জেলার সার, বীজ ও জ্বালানী সরবরাহ পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা এবং কৃষি খাতে চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জেলা প্রশাসক লুৎফুন নাহার কঠোর ভাষায় সতর্কবার্তা প্রদান করে বলেন, বর্তমান পরিস্থিতিতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি জ্বালানী তেল অযথা সংগ্রহ করে বাড়িতে মজুত করেন, তাহলে তারা নিজেরাই ভয়াবহ বিপদের সম্মুখীন হবেন। তিনি উল্লেখ করেন, এ ধরনের মজুত শুধু আইনগত অপরাধই নয়, বরং এটি জননিরাপত্তার জন্যও মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে।
তিনি আরও বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত মুনাফা অর্জনের উদ্দেশ্যে কেউ যদি জ্বালানী তেল মজুত করে বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে প্রশাসন সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক নির্দেশনা প্রদান করে বলেন, জেলার কোথাও সার, বীজ বা জ্বালানী সরবরাহে কোনো ধরনের অনিয়ম দেখা গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন থাকার আহ্বান জানান তিনি, যাতে কেউ অবৈধভাবে মজুত কার্যক্রমে জড়িত হতে না পারে।
সভায় জেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2026
Powered by: Nfly IT