1. admin@dainiksomoybela.com : Admin :
স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে- মির্জা ফখরুল ইসলাম আলমগীর। - দৈনিক সময়বেলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ভিডিপিকে রাষ্ট্রপতির আহ্বান কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছধরা নৌকা ডুবে জেলে নিখোঁজ ৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের শিক্ষাযাত্রা অনুপ্রেরণার দৃষ্টান্ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফেসবুকে ছবি বিকৃত করে ‘জুতার মালা’, ইউপি সদস্যের জিডি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন। হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে। ভোলাহাট সীমান্তে ৩ মাদক ব্যবসায়ীসহ হেরোইন ও ইয়াবা আটক ৫৯ বিজিবি’র সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির বড় ধরনের সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে- মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

 

মো. আরফান আলী : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজনীয় সব কাজ করা হবে।
শুক্রবার ২৭ ফেব্রুয়ারী জুম্মার নামাজের পর নিজ নির্বাচনী এলাকা ঠাকূরগাঁও পৌর শহরের হাজিপাড়ায় একটি হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ঠাকূরগাঁওয়ের জনগণের কাছে আমি সবসময় ঋণী। তারা বরাবরই আমাকে সমর্থন দিয়ে এসেছে। নির্বাচনেও তারা আমাকে সমর্থন দিয়েছে এবং সেই সমর্থনের কারণেই আজ আমি জনগণের জন্য কাজ করার সুযোগ পেয়েছি।”
দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “মাত্র কয়েকদিন হয়েছে, গত ১৭ তারিখে আমরা ক্ষমতা গ্রহণ করেছি। এখন দেশের সার্বিক পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো রয়েছে।”
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা রাষ্ট্রের প্রতিষ্ঠান গুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে সেগুলোকে সচল করার জন্য কাজ করছি। গণতন্ত্রকে শক্তিশালী করতে এসব প্রতিষ্ঠানকে কার্যকর করা অত্যন্ত জরুরি।”
পুলিশ হত্যার ঘটনাগুলোর তদন্ত প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ বিষয়ে ইতোমধ্যে তদন্ত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, সেটিই অনুসরণ করা হবে। প্রয়োজন হলে পুনরায় তদন্ত করা হতে পারে। বিষয়টি এখনো আদালতে বিচারাধীন রয়েছে।”
এনসিপি নেতাদের পক্ষ থেকে বিষয়টি মীমাংসিত বলে দেওয়া মন্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এ বিষয়ে তারাই ভালো বলতে পারবেন। এ প্রশ্ন তাদেরকেই করা উচিত।”
এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলিসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের হরিপুরে ১৪৫ পিচ ইয়াবাসহ নগদ ১০ লক্ষ টাকাসহ স্বমী-স্ত্রীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ । গত কাল রবিবার (৩১আগস্ট) দুপুর ১টা ১৫মিনিটে উপজেলার মহেন্দ্রগাঁও মজার (জিগাঁও) নামক স্থানে পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিজান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন পার্সসবর্তী উপজেলার রাউতনগর গ্রামের মোঃ নাজির হোসেন (৫৫) পিতা-মৃত আব্দুস সামাদ এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮),পিতা-সাঈদ আলী। পুলিশ সূত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার জিগাঁও গ্রামে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে।

© All rights reserved © 2026
Powered by: Nfly IT